Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪ জনের যৌন লালসার শিকার কিশোর, মাল্লাপুরমে রমরমিয়ে চলছে যৌন ব্যবসা, মাদক পাচার

দ্য ওয়াল ব্যুরো: দিনের পর দিন নির্যাতন মাত্রা ছাড়াচ্ছিল। শারীরিক নির্যাতনের পাশাপাশি বিভিন্ন সময় যৌন হেনস্থারও শিকার হতে হয়েছিল বছর পনোরের কিশোরকে। শেষে চাইল্ড লাইন কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই কিশোরকে। ঘটনার সূত্র ধরে কিশোরদের উ

১৪ জনের যৌন লালসার শিকার কিশোর, মাল্লাপুরমে রমরমিয়ে চলছে যৌন ব্যবসা, মাদক পাচার

শেষ আপডেট: 15 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: দিনের পর দিন নির্যাতন মাত্রা ছাড়াচ্ছিল। শারীরিক নির্যাতনের পাশাপাশি বিভিন্ন সময় যৌন হেনস্থারও শিকার হতে হয়েছিল বছর পনোরের কিশোরকে। শেষে চাইল্ড লাইন কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই কিশোরকে। ঘটনার সূত্র ধরে কিশোরদের উপর যৌন হেনস্থার একটি বড় চক্রেরও খোঁজ পায় পুলিশ। ঘটনাটা মাল্লাপুরমের কন্ডোত্তি এলাকার। চাইল্ড লাইন সূত্রে খবর, কিশোর মোরায়ুরের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করছে মাল্লাপুরমের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) সদস্যেরা। আপাতত উদ্ধারের পর কিশোরকে একটি সরকারি হোমে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাইল্ড লাইনের মুখ্য আধিকারিক আনওয়ার কারাক্কাদান জানিয়েছেন, তদন্ত করতে গিয়ে চাইল্ড লাইনের সদস্যরা দেখেছেন ওই কিশোরেরই মতো আরও জনা দশ কিশোর এমনই যৌন নির্যাতনের শিকার। তাদের বয়স ১৩-১৫ বছরের মধ্যে। ওই কিশোরদরে খুঁজে বার করার প্রক্রিয়া চলছে। নির্যাতিত কিশোর জানিয়েছে, অন্তত ১৪ জনের যৌন লালসার শিকার হতে হয়েছে তাকে। সেই সঙ্গে চলেছে শারীরিক  ও মানসিক নির্যাতন। তদন্তকারীদের কথায়, কন্ডোত্তি এলাকায় এমন একটি চক্র খুবই সক্রিয় হয়ে উঠেছে। মাদক পাচারের পাশাপাশি কিশোরদের উপর যৌন নির্যাতনের ঘটনা উত্তরোত্তর বাড়ছে। টাকা ও গাঁজার বিনিময়ে কিশোরদের যৌন নিগ্রহ করছে ওই চক্র। সে জন্য শহরের নানা প্রান্ত থেকে বেছে নেওয়া হচ্ছে হাইস্কুলের কিশোরদের। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান অভিযুক্তেরা মোনগাম, ওঝুকুর ও পুকত্তুর এলাকার বাসিন্দা। কিশোরদের পাশাপাশি স্কুল পড়ুয়া কিশোরদীর তুলে এনেও হেনস্থা করা হচ্ছে বলে দাবি পুলিশের।

```