দ্য ওয়াল ব্যুরো: এক মাস ধরে পুলিশি হেফাজতেই ছিল ধর্ষণে অভিযুক্ত যুবক। শনিবার ডিএনএ টেস্টের জন্য তাকে নিয়ে আসা হয়েছিল জেলা হাসপাতালে। সেখানেই সুযোগ বুঝে পুলিশের ঘেরাটোপ থেকে চম্পট দিল সে। রবিবার সকাল পর্যন্ত তার খোঁজ পায়নি পুলিশ।
ঘটনাটা উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের। পুলিশের শীর্ষ আধিকারিক সুধীর কুমার জানিয়েছেন, এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক মাস আগে বিশাল নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছিল। রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার তাকে নিয়ে আসা হয়েছিল জেলায়। ওই দিন তার ডিএনএ টেস্ট হওয়ারও কথা ছিল। কিন্তু তার আগেই কোনওভাবে পালিয়ে যায় সে।
পুলিশের কথায়, "বিশালকে খুঁজে বার করার চেষ্টা চলছে। শহরের সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, নির্যাতিতা নাবালিকার সুরক্ষার ব্য়বস্থাও করা হয়েছে।"