Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের প্রায় ১৫০ মেডিক্যাল কলেজের স্বীকৃতি বাতিল হতে পারে, তালিকায় আছে বাংলাও

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রায় ১৫০ টি মেডিক্যাল কলেজের (Medical Colleges) স্বীকৃতি বাতিল করতে পারে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি নানা রাজ্যের মেডিক্যাল কলেজগুলির পরিস্থিতি খতিয়ে দেখে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission/ এনএমস

দেশের প্রায় ১৫০ মেডিক্যাল কলেজের স্বীকৃতি বাতিল হতে পারে, তালিকায় আছে বাংলাও

শেষ আপডেট: 31 May 2023 02:16

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রায় ১৫০ টি মেডিক্যাল কলেজের (Medical Colleges) স্বীকৃতি বাতিল করতে পারে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি নানা রাজ্যের মেডিক্যাল কলেজগুলির পরিস্থিতি খতিয়ে দেখে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission/ এনএমসি) । আর তাতেই দেখা যায় কোথাও মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোই ঠিক নেই, আবার কোথাও শিক্ষকের খামতি রয়েছে। ইতিমধ্যেই ৪০টি মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে।

এখনও পর্যন্ত যে সমস্ত মেডিক্যাল কলেজের মান্যতা বাতিল করে দেওয়া হয়েছে সেগুলির মধ্যে বেশিরভাগই গুজরাত, অসম, পুদুচেরি, তামিলনাড়ু, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরার। এমনকি পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজও বাতিলের তালিকায় আছে বলে কমিশ সূত্রে জানা গেছে।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন এই সমস্ত কলেজগুলিতে (Medical Colleges) ক্যামেরা, বায়োমেট্রিক, অ্যাটেডেন্স, ফ্যাকাল্টি সহ নানা ক্ষেত্রে নানা খামতি খুঁজে পান। এমনককী দেখা গেছে, একাধিক কলেজে কর্মচারীই নেই। গত এক মাসের বেশি সময় ধরে দেশের বিভিন্ন রাজ্যের মেডিকেল কলেজগুলির (Medical Colleges) পরিকাঠামো সরেজমিনে পরিদর্শন করেছেন এনএমসির আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ডের সদস্যরা। আর তাতেই এইসব অনিয়ম চোখে পড়েছে তাঁদের।

বেসরকারি এবং সরকারি, দুই ধরনের মেডিক্যাল কলেজই (Medical Colleges) রয়েছে সম্ভাব্য বাতিলের তালিকায়। কোথাও সিসিটিভি এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালু না করার অভিযোগ রয়েছে। কোথাও আবার পর্যাপ্ত শিক্ষক না রাখার অভিযোগ জানিয়েছে পর্ষদ। কোনও কোনও মেডিক্যাল কলেজে শিক্ষকদের স্বচ্ছ নামের তালিকা নেই। যে নাম রাখা হয়েছে, পর্ষদের দাবি, খতিয়ে দেখে জানা গেছে সেই চিকিৎসকরা শিক্ষকই নন। 

হিসেব অনুযায়ী দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা ৬৬০টি। এর মধ্যে বিভিন্ন রাজ্যে চালু ‘এইমস’ হাসপাতালও রয়েছে। কিন্তু চিকিৎসা এবং শিক্ষার কাঙ্ক্ষিত মান রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়েই। কেন্দ্রীয় সরকারি মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকী এইমস-এ শিক্ষক পদ ফাঁকা থাকা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। পাশাপাশি বেসরকারি মেডিক্যাল কলেজের সংখ্যাও লাফিয়ে বেড়েছে। সেই সঙ্গে রয়েছে চড়া ফি। 

চোরকে জামাই আদর মহিলার! পেটভরে খাওয়ালেন কচুর শাক, লাউ চিংড়ি

কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, নিয়মকে তোয়াক্কা না করা প্রায় দেড়শো মেডিকেল কলেজের এক তালিকা তৈরি করা হয়েছে। ওই কলেজগুলিকে স্বীকৃতি বাতিলের কথা জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই চিঠি পাওয়ার পরে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আর্জি জানাতে পারবে স্বীকৃতি হারানো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ৩০ দিনের মধ্যে ওই আর্জি জানাতে হবে। ন্যাশনাল মেডিকেল কমিশন ওই আর্জি খারিজ করে দিলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানোর পথ খোলা থাকবে।  


```