Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্র: এপ্রিল থেকে ১৫ বছরের পুরনো সরকারি গাড়ি পথে নামানো যাবে না

দ্য ওয়াল ব্যুরো: আগামী এপ্রিল (April) মাস থেকে কেন্দ্র ও রাজ্যে সরকারের হাতে থাকা পনেরো বছরের পুরনো গাড়ি (government vehicles) বসিয়ে দিতে হবে। দেশের কোথাও ওইসব গাড়ি আর ব্যবহার করা যাবে না। সেগুলি নষ্ট করে দিতে হবে। ধারাবাহিকভাবে এই প্

কেন্দ্র: এপ্রিল থেকে ১৫ বছরের পুরনো সরকারি গাড়ি পথে নামানো যাবে না

শেষ আপডেট: 27 January 2023 10:20

দ্য ওয়াল ব্যুরো: আগামী এপ্রিল (April) মাস থেকে কেন্দ্র ও রাজ্যে সরকারের হাতে থাকা পনেরো বছরের পুরনো গাড়ি (government vehicles) বসিয়ে দিতে হবে। দেশের কোথাও ওইসব গাড়ি আর ব্যবহার করা যাবে না। সেগুলি নষ্ট করে দিতে হবে। ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চলবে। অর্থাৎ পনেরো বছর বয়স হওয়া মাত্র সেই গাড়ি অচল ঘোষণা করতে হবে।

বায়ু দূষণ আটকাতে কেন্দ্রীয় সরকার (Central government) এমন বড় সিদ্ধান্ত নিয়েছে। পনেরো বছরের বেশি বয়সি সরকারি গাড়ির রেজিস্ট্রেশন রিনিউ করা হবে না। পরিবেশ ছাড়পত্র দেওয়ার তো প্রশ্নই আসে না।

দূষণ সৃষ্টিকারী গাড়িগুলিতে পাকাপাকিভাবে দেশের রাস্তা থেকে তুলে নিতে কেন্দ্রের সড়ক পরিবহবণ মন্ত্রক ইতিমধ্যে স্ক্র্যাপ নীতি চালু করেছে। আপাতত সরকারি গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভবিষ্যতে বেসরকারি গাড়ির উপরও এমন বিধিনিষেধ আরোপ করা হবে।

কলকাতা-সহ দেশের একাধিক হাইকোর্ট অনেক আগেই বেসরকারি বাণিজ্যিক গাড়ির আয়ু পনেরো বছর পর্যন্ত বেঁধে দিয়েছে। তবে কলকাতার ক্ষেত্রে শুধুমাত্র কেএমডিএ এলাকা অর্থাৎ বৃহত্তর কলকাতায় এই বিধিনিষেধ বলবৎ হয়েছে। ২০০৪ সালে এই এলাকায় পরনো বছরের পুরনো বাস, লরি, ট্যাক্সি, অটো চলাচল নিষিদ্ধ করেছে হাইকোর্ট। যদিও সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে পঁচিশ-তিরিশ বছরের পুরনো গাড়ি।

ভারত সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি যান বলতে পঞ্চায়েত, পুরসভা, সরকারি নিগম এবং আধা সরকারি সংস্থার গাড়িও ধরা হবে এই তালিকায়। বলা হয়েছে, পনরো বছরের বেশি বয়সি কোনও গাড়ির রিনিউয়ালের মেয়াদ এপ্রিলের পর পর্যন্ত থাকলেও তা বাতিল করতে হবে।

অমর্ত্য নোবেল পাননি, ওরকম কিছু একটা পেয়েছিলেন, বিদ্যুতের মতো বললেন দিলীপ


```