Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমের প্রস্তাবে না, নাবালিকার মাথায় গুলি করে খুন করল তরুণ

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের প্রস্তাব গ্রহণ করেনি নাবালিকা। সেই 'অপরাধ'-এ ১৫ বছরের এক কিশোরীকে গুলি করে হত্যা (shot dead) করল এক তরুণ। বুধবার এই নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভাদোহীতে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। জানা

প্রেমের প্রস্তাবে না, নাবালিকার মাথায় গুলি করে খুন করল তরুণ

শেষ আপডেট: 19 January 2023 04:41

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের প্রস্তাব গ্রহণ করেনি নাবালিকা। সেই 'অপরাধ'-এ ১৫ বছরের এক কিশোরীকে গুলি করে হত্যা (shot dead) করল এক তরুণ। বুধবার এই নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভাদোহীতে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

জানা গেছে, সম্প্রতি অরবিন্দ বিশ্বকর্মা (২২) নামের এক তরুণ ওই নাবালিকাকে প্রেমের প্রস্তাব (love proposal) দেয়। কিন্তু সে যে কোনও কারণেই হোক না কেন, ছেলেটির কথায় রাজি হয়নি। এভাবে মুখের উপর ভালবাসার প্রস্তাব প্রত্যাখ্যান একেবারেই ভাল ভাবে নেয়নি ওই অভিযুক্ত। এরপরই নাবালিকাকে সরিয়ে দেওয়ার ছক কষতে থাকে সে।

বুধবার সন্ধেয় ওই নাবালিকা তার খুড়তুতো বোনের সঙ্গে কোচিং থেকে বাড়ি ফিরছিল। তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ায় অরবিন্দ বিশ্বকর্মা নামের ওই তরুণ। এরপরই কিশোরীর মাথা লক্ষ্য করে গুলি চালায় সে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নাবালিকা। এরপর সেখানেই মারা যায়।

কিছু বুঝে ওঠার আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। ভাদোহীর পুলিশ সুপার অনিল কুমার বলেছেন, অভিযুক্ত তরুণ ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

চলন্ত স্কুটিতে তুমুল প্রেম, ফের একে-অপরকে জড়িয়ে ধরে দু'চাকা ছোটালেন যুগল


```