Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

প্রেমে বাধা দিয়েছিলেন বাবা, তাই ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে জ্বালিয়ে দিল কিশোরী!

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের সঙ্গে যড়যন্ত্র করে, নিজের বাবাকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে কুপিয়ে, আগুনে পুড়িয়ে মেরে ফেলল ১৫ বছরের কিশোরী! নারকীয় ও সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডে স্তম্ভিত পুলিশও! বেঙ্গালুরুর এই ঘটনায় পুলিশ জানিয়েছে, মেয়ের প্রেমে বা

প্রেমে বাধা দিয়েছিলেন বাবা, তাই ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে জ্বালিয়ে দিল কিশোরী!

শেষ আপডেট: 20 August 2019 07:31

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের সঙ্গে যড়যন্ত্র করে, নিজের বাবাকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে কুপিয়ে, আগুনে পুড়িয়ে মেরে ফেলল ১৫ বছরের কিশোরী! নারকীয় ও সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডে স্তম্ভিত পুলিশও! বেঙ্গালুরুর এই ঘটনায় পুলিশ জানিয়েছে, মেয়ের প্রেমে বাধা দেওয়ার ফলেই এমন ভয়ঙ্কর পরিণতি হল ৪১ বছরের ওই ব্যবসায়ীর। পুলিশ তমিশনার ধনঞ্জয় কুমার জানিয়েছেন, ওই নাবালিকা এবং তার ১৮ বছরের প্রেমিককে আটক করা হয়েছে। জেরায় জানা গিয়েছে, ওই কিশোরীর মা ও ভাই একটি বিয়েবাড়িতে যাবে বলে, তাদের ট্রেনে তুলে গিয়েছিলেন বাবা। তিনি ফেরার পরে তাঁকে এক গ্লাস দুধ খেতে দেয় কিশোরী। তাতে মেশানো ছিল ঘুমের ওষুধ। ফলে গভীর ঘুমে তলিয়ে যান বাবা। এর পরেই কিশোরী ও তার প্রেমিক মিলে ছুরি দিয়ে কোপাতে থাকে তাঁকে। এখানেই শেষ নয়। এর পরে তারা বাবার দেহটি টেনে নিয়ে যায় শৌচালয়ে। সেখানেই বাবার দেহে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় তারা। এমন সময়েই প্রতিবেশীদের চোখে পড়ে, বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তাঁরা ছুটে আসেন। খবর দেন পুলিশ ও দমকলে। এই সময়েই প্রতিবেশীরা দেখতে পান, শৌচালয়ের ভিতরে পুড়ে যাচ্ছে ওই ব্যক্তির দেহ! পুলিশ এসে পৌঁছে দেখে, জ্বলন্ত শরীরে ১০-১২টি ছুরির কোপ রয়েছে। কিশোরী মেয়েটি ও তার প্রেমিককে জিজ্ঞাসাবাদ করলে, পরস্পর বিরোধী বক্তব্য প্রকাশ করে তারা। কিছু পরে স্বীকার করে খুনের কথা। পুলিশ জানিয়েছে, মেয়েটির দাবি, তাদের এই সম্পর্কে মত ছিল না বাবার। সম্প্রতি সে ও প্রেমিক একটি শপিং মলে ঘুরতে গেলে তার বাবা দেখে ফেলেন এবং তাকে বকাবকি করেন। এর পর থেকেই বাবাকে খুনের পরিকল্পনা কষতে থাকে ওই কিশোরী! সঙ্গে যোগ দেয় তার প্রেমিকও।

```