Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গাড়ি গেলেই ওঠে ধুলোর ঝড়, রাস্তা সংস্কারের না হওয়ায় সমস্যায় ১৫টি গ্রামের মানুষ

তিন মাস আগে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু এখনও তা অসম্পূর্ণ। তাতে অসুবিধায় পড়েছেন প্রায় ১৫টি গ্রামের মানুষ। কারণ এটাই তাঁদের যাতায়াতের প্রধান রাস্তা। রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামের মানুষ।

গাড়ি গেলেই ওঠে ধুলোর ঝড়, রাস্তা সংস্কারের না হওয়ায় সমস্যায় ১৫টি গ্রামের মানুষ

শেষ আপডেট: 24 January 2024 15:45

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: তিন মাস আগে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু এখনও তা অসম্পূর্ণ। তাতে অসুবিধায় পড়েছেন প্রায় ১৫টি গ্রামের মানুষ। কারণ এটাই তাঁদের যাতায়াতের প্রধান রাস্তা। স্কুল-কলেজ, হাসপাতাল, হাটে বাজারের যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামের মানুষ। 

যানবাহন যাতায়াত করলে রাস্তায় ধুলোর ঝড় ওঠে। প্রতিদিন ঘটছে ছোটবড় দুর্ঘটনা। এবিষয়ে বারে বারে গ্রাম পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি । তাই দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানিয়ে বেলকুড়ি-ছড়রা সড়কের কুলটাড় মোড়ে রাস্তা অবরোধ করলো গ্রামবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ। 

জানা গেছে, বেলকুড়ি-ছড়রার প্রায় ১৫ কিমি সড়ক সংস্কারের জন্য তিন  মাস আগে রাস্তা খোঁড়া হয়েছিল। তিন মাস ধরে ওই একই অবস্থাতেই পড়ে রয়েছে সেই রাস্তা। অথচ প্রতিদিন শয়ে শয়ে ভারী যানবাহন যাতায়াত করে সেই রাস্তা দিয়ে । প্রায় ১৫ টির গ্রামের মানুষজন এই সমস্যায় ভুগছেন । এ বিষয়ে ঠিকাদার সংস্থার কর্মী থেকে শুরু করে স্থানীয় বেলকুড়ি গ্রাম পঞ্চায়েতে জানিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু কোনও লাভ হয়নি বলে অভিযোগ । 

শেষমেষ বুধবার সকাল থেকে কুলটাড় গ্রামের মানুষজন ওই রাস্তা অবরোধ করেন। অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন । খবর পেয়ে ঘটনাস্থলে পুরুলিয়ার মফঃস্বল থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন । রাস্তায় নিয়মিত সকাল-সন্ধে জল ছিটিয়ে ধুলো ওড়া প্রতিরোধ করা ও দ্রুত রাস্তা তৈরির আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।


```