Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১৫টি ময়ূর মরে পড়ে আছে সাতসকালে! বিষাক্ত ধান খেয়েই বিপত্তি, গ্রেফতার ফার্মের মালিক

দ্য ওয়াল ব্যুরো: ইঁদুরের বিষ (poison) মেশানো ধান খেয়ে ফার্মের মধ্যে মৃত্যু (dies) হল ১৫টি ময়ূরের (peacocks)। তামিলনাড়ুর ত্রিচির (Trichy) এই ঘটনায় আলোড়ন পড়েছে এলাকায়। ঘটনায় ফার্মের মালিক (farm owner) ৮০ বছর বয়সি পিচাইকে গ্রেফতার করা হয়েছে।

১৫টি ময়ূর মরে পড়ে আছে সাতসকালে! বিষাক্ত ধান খেয়েই বিপত্তি, গ্রেফতার ফার্মের মালিক

শেষ আপডেট: 30 November 2022 07:08

দ্য ওয়াল ব্যুরো: ইঁদুরের বিষ (poison) মেশানো ধান খেয়ে ফার্মের মধ্যে মৃত্যু (dies) হল ১৫টি ময়ূরের (peacocks)। তামিলনাড়ুর ত্রিচির (Trichy) এই ঘটনায় আলোড়ন পড়েছে এলাকায়। ঘটনায় ফার্মের মালিক (farm owner) ৮০ বছর বয়সি পিচাইকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, পিচাই অবসরপ্রাপ্ত শিক্ষক। রিটায়ার করার পরেই তিনি এই ফার্মটি চালু করেন।

১৫টি ময়ূরের মৃত্যুর খবর পেয়ে সেখানে যান মানাপাড়াই বন বিভাগের অধিকর্তারা। তাঁরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পর সন্দেহ করেন ময়ূরগুলি বিষক্রিয়ায় মারা গিয়েছে। জানা গেছে, এরমধ্যে সাতটি পুরুষ ও আটটি স্ত্রী ময়ূর ছিল। এরপরই ঘটনার তদন্ত করে গ্রেফতার করা হয় ফার্মের মালিক পিচাইকে।

পরে সেই ফার্মের মালিক পিচাইকে জেরা করে পুলিশ জানতে পারে যে, সম্প্রতি সেখানে ইঁদুরের উৎপাত বেড়েছিল। ফসল খেয়ে চলে যাচ্ছিল। এভাবে যাতে শস্য নষ্ট না হয়, তাই ধানে বিষ মিশিয়ে রাখা ছিল। সেগুলোই খেয়ে ফেলেছে ওই ময়ূরগুলো।

এদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে আসেন পশু চিকিৎসক। তিনি ওই ১৫টি ময়ূরের ময়নাতদন্ত করেন। এর পরে পাখিগুলিকে সেখানেই কবর দেওয়া হয়। ঘটনায় বন বিভাগ ওই ফার্ম মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

পিছন থেকে এসে মহিলার কান কেটে সোনার দুল নিয়ে পালাল দুষ্কৃতীরা! ভয়ঙ্কর কাণ্ড লখনউতে


```