Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মহারাষ্ট্রের বিপর্যয়ে জখম অন্তত ১৫, ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বহু

দ্য ওয়াল ব্যুরো: আচমকা হুড়মুড়িয়ে ধসে পড়ল বহুতল! অন্তত ১৫ জনকে উদ্ধার করা গিয়েছে জখম অবস্থায়। ৭০-৮০ জন এখনও আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নীচে! মৃত্যুর খবর না মিললেও, আশঙ্কা ক্রমেই বাড়ছে। সোমবার ভরসন্ধেয় মহারাষ্ট্রের রায়গড়ে এলাকার কাজলপুরায়

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মহারাষ্ট্রের বিপর্যয়ে জখম অন্তত ১৫, ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বহু

শেষ আপডেট: 24 August 2020 15:21

দ্য ওয়াল ব্যুরো: আচমকা হুড়মুড়িয়ে ধসে পড়ল বহুতল! অন্তত ১৫ জনকে উদ্ধার করা গিয়েছে জখম অবস্থায়। ৭০-৮০ জন এখনও আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নীচে! মৃত্যুর খবর না মিললেও, আশঙ্কা ক্রমেই বাড়ছে। সোমবার ভরসন্ধেয় মহারাষ্ট্রের রায়গড়ে এলাকার কাজলপুরায় এই ঘটনাটি ঘটেছে। খবর পাওয়া মাত্র পৌঁছেছে উদ্ধারকারী দল ও দমকল। স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন উদ্ধার কাজে। জানা গেছে, মোট ৪৫টি ফ্ল্যাট ছিল ওই বহুতলে। লাগাতার বৃষ্টিতে এমনিই বিপর্যস্ত মহারাষ্ট্র। সেই কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধে সাতটা নাগাদ বহুতলটি বিকট শব্দে ভেঙে পড়ে, গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। আর্তনাদ তীব্র হয় বাসিন্দাদের। রায়গড়ের জেলাশাসক বলেন, “প্রথমে বাড়িটির উপরের তিন তলা ধসে পড়ে। কিছু মানুষ তখনই বেরিয়ে আসেন। কিন্তু বাকিরা চাপা পড়ে যান। আমরা এখনও পর্যন্ত ১৫ জনকে বের করতে সক্ষম হয়েছি। আহতদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।’’

```