Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমেরিকায় ফের হেট ক্রাইমের শিকার ভারতীয় মহিলা, ১৫ বছরের কারাদণ্ড অভিযুক্তের

দ্য ওয়াল ব্যুরো: এর আগে একাধিক বার আমেরিকার নানা জায়গায় হেট ক্রাইমের শিকার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা। নিউ ইয়র্কের কুইনস বরোতে এ বার এমনই অভিজ্ঞতার মুখোমুখি হতে হল এর মহিলা ও তাঁর বন্ধুকে। অবনীত কৌর নামে বছর কুড়ির তরুণী জানিয়েছেন শুধু অশ্লী

আমেরিকায় ফের হেট ক্রাইমের শিকার ভারতীয় মহিলা, ১৫ বছরের কারাদণ্ড অভিযুক্তের

শেষ আপডেট: 14 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: এর আগে একাধিক বার আমেরিকার নানা জায়গায় হেট ক্রাইমের শিকার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূতরা। নিউ ইয়র্কের কুইনস বরোতে এ বার এমনই অভিজ্ঞতার মুখোমুখি হতে হল এর মহিলা ও তাঁর বন্ধুকে। অবনীত কৌর নামে বছর কুড়ির তরুণী জানিয়েছেন শুধু অশ্লীল ও জাতিবিদ্বেষ মূলক কথাই নয়, অভিযুক্ত তাঁকে শারীরিক নির্যাতনও করেছেন। আল্লাশীদ আল্লাহ নামে বছর চুয়ান্নর ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটা এক মাস আগের। অভিযুক্তের বিরুদ্ধে মামলা চলছিল কুইনস ডিস্ট্রিক্ট কোর্টে। শুক্রবার তাঁকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের সাজা শুনিয়েছেন বিচারক। নির্যাতিতার কথায়, গত মাসে ম্যানহাটানের একটি সাবওয়ে দিয়ে যাওয়ার সময় তাঁর পথ আটকে দাঁড়ান আল্লাশীদ। তরুণীর সঙ্গে তাঁর এক বন্ধুও ছিলেন। দু'জনকেই কুৎসিত ভাষায় গালিগালাজ শুরু করেন ওই ব্যক্তি। তরুণী জানিয়েছেন, প্রচণ্ড উত্তেজিত ছিলেন ওই ব্যক্তি। প্রথমে নানা বিদ্বেষমূলক কথা, পরে সটান তরুণীর মাথায় আঘাত করেন তিনি। মাটিতে ফেলে বার বার তাঁর মাথা ও গলায় আঘাত করতে থাকেন আল্লাশীদ। জখম করেন তাঁর বন্ধুকেও। খবর পেয়ে তুরন্ত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তরুণী ও তাঁর বন্ধুকে উদ্ধার করে কুইনস হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশকে দেখেও উত্তেজনা কমেনি আল্লাশীদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি সমানে নানা কুরুচিকর মন্তব্য করে যাচ্ছিলেন। মহিলাকে শারীরিক নির্যাতন ও হেট ক্রাইমের অভিযোগে সঙ্গে সঙ্গেই আল্লাশীদকে গ্রেফতার করে পুলিশ। গত বছর নিউ ইয়র্কের ম্যানহাটানেই রাজপ্রীত হেয়ার নামে এক শিখ মহিলাকে হেনস্থার শিকার হতে হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের জমানায় বার বারই এই হেট ক্রাইমের শিকার হচ্ছেন ভারতীয়েরা। শ্রীনিবাস কুচিভোটলা, হার্নিশ পটেল এবং দীপ রাইয়ের ঘটনা স্মৃতি থেকে এখনও ফিকে হয়নি। তিন জনের উপরে গুলি চালানো হয়েছিল। গুলি চালানোর আগে তিন জনকেই নিজের দেশে ফিরে যেতে বলেছিল আততায়ী।

```