Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতালিতে ভেঙে পড়ল উড়ালপুল, মৃত অন্তত ৩৫

দ্য ওয়াল ব্যুরো: ব্রিজ ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৩৫ জনের। মঙ্গলবার উত্তর ইতালির জেনোয়া-র এই ঘটনায় এ শহরের অনেকেরই উস্কে উঠেছে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার স্মৃতি। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৩ জন। পুলিশ সূত্রের খবর, স্থানীয় সময় সকাল সাড়ে এ

ইতালিতে ভেঙে পড়ল উড়ালপুল, মৃত অন্তত ৩৫

শেষ আপডেট: 15 August 2018 01:14

দ্য ওয়াল ব্যুরো: ব্রিজ ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৩৫ জনের। মঙ্গলবার উত্তর ইতালির জেনোয়া-র এই ঘটনায় এ শহরের অনেকেরই উস্কে উঠেছে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার স্মৃতি। গুরুতর আহত হয়েছেন অন্তত ১৩ জন।
পুলিশ সূত্রের খবর, স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটা নাগাদ, ব্যস্ত সময়ে এই দুর্ঘটনার ঘটার সময়ে অন্তত ২০টি গাড়ি ছিল ওই মোরান্দি সেতুতে। আচমকা ধসে পড়ে যায় ২০০ মিটারের একটি অংশ। ১৯৬০ সালে নির্মিত সেতুটির সর্বশেষ ২০১৬ সালে সংস্কার করা হয়। তার পর থেকে ঠিকই ছিল সেতুর অবস্থা। হঠাৎ কী কারণে এমনটা ঘটল, তা এখনও জানা যায়নি। 
এই দুর্ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি বলে জানিয়েছেন ইতালির পরিবহণমন্ত্রী দ্যানিলো টনিনেল্লি। তিনি দ্রুত উদ্ধারকাজ এগোনোর আশ্বাস দিলেও, প্রবল বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। সেতুটি ভেঙে পড়ার সময়ে উপরে থাকা গাড়িগুলি যেমন পড়ে গিয়ে প্রায় গুঁড়িয়ে গিয়েছে, তেমনই সেতুর নীচে থাকা বেশ কিছু গাড়িও দুমড়ে মুচড়ে যায়। ২০০ জন দমকলকর্মী লাগাতার উদ্ধারকাজ চালানোর চেষ্টা চালাচ্ছেন।
উদ্ধারকারী জলের সদস্যরা জানিয়েছেন, সেতুর ৫০ মিটার নীচ পর্যন্ত ধ্বংসাবশেষ খুঁড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখনও পর্যন্ত জীবিত উদ্ধার করা কয়েক জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। দুর্ঘটনার পরে বন্ধ হয়ে গেছে ওই সেতুর নীচ দিয়ে যাওয়া রেলপথও। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

```