Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুজফ্ফরপুর হোম-কাণ্ডে ধৃত ব্রজেশের নিরাপত্তা বাড়ানো হল

দ্য ওয়াল ব্যুরো: মুজফ্ফরপুরের হোমে ধর্ষণ কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের জেল-নিরাপত্তা আরও কড়া হল। সোমবারই তাকে। সাধারণ বন্দিদের কাছ থেকে সরিয়ে উচ্চ-নিরাপত্তায় ঘেরা অংশে আনা হয়। পুলিশ জানিয়েছে, গত দু'মাস ধরে জেলে বন্দি আছে শিশু-নিগ

মুজফ্ফরপুর হোম-কাণ্ডে ধৃত ব্রজেশের নিরাপত্তা বাড়ানো হল

শেষ আপডেট: 15 August 2018 05:37

দ্য ওয়াল ব্যুরো: মুজফ্ফরপুরের হোমে ধর্ষণ কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের জেল-নিরাপত্তা আরও কড়া হল। সোমবারই তাকে। সাধারণ বন্দিদের কাছ থেকে সরিয়ে উচ্চ-নিরাপত্তায় ঘেরা অংশে আনা হয়। পুলিশ জানিয়েছে, গত দু'মাস ধরে জেলে বন্দি আছে শিশু-নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত ব্রজেশ ঠাকুর। তার বিভিন্ন অসুস্থতা ধরা পড়েছে। এই কারণেই তাকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। সিবিআই অবশ্য তাকে জেরা করার জন্য হেফাজতে নিতে চেয়েছে এই অবস্থাতেই।
গত মে মাসে টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের কর্মীরা মুজফ্ফরপুরের সঙ্কল্প হোমে সমীক্ষা করে রিপোর্ট দেন, সেখানে নিয়মিত বালিকাদের ধর্ষণ করা হয়। তদন্তে জানা যায়, সেখানে অন্তত ৩৩ টি মেয়েকে নিয়মিত মাদক দেওয়া হত ও ধর্ষণ করা হতো। গ্রেফতার করা হয় ব্রজেশকে। গ্রেফতারির সময়ে হাসি মুখে গাড়িতে ওঠার সময়ে তাকে নিয়ে বিতর্কও বাড়ে। কিছু দিনের মধ্যে মামলার তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। ব্রজেশের এনজিও 'সঙ্কল্প' ইতিমধ্যেই সিল করে দিয়েছে পুলিশ।

```