Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্ঘটনা রুখতে এ বার থেকে লোকাল ট্রেনের দরজায় নীল আলো, বসছে সাউন্ড সেন্সরও

দ্য ওয়াল ব্যুরো: অফিস টাইমে হুড়োহুড়িতে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুর্ঘটনা নিত্যদিনের ব্যাপার। ট্রেনের কামরা থেকে বিপজ্জনকভাবে ঝুলতেও দেখা যায় যাত্রীদের। দেশের নানা প্রান্তেই লোকাল ট্রেনের এই দৃশ্য পরিচিত। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই ত

দুর্ঘটনা রুখতে এ বার থেকে লোকাল ট্রেনের দরজায় নীল আলো, বসছে সাউন্ড সেন্সরও

শেষ আপডেট: 14 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: অফিস টাইমে হুড়োহুড়িতে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুর্ঘটনা নিত্যদিনের ব্যাপার। ট্রেনের কামরা থেকে বিপজ্জনকভাবে ঝুলতেও দেখা যায় যাত্রীদের। দেশের নানা প্রান্তেই লোকাল ট্রেনের এই দৃশ্য পরিচিত। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই তাই এক অভিনব পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। এ বার থেকে প্রতিটি লোকাল ট্রেনেই খাকবে সিগন্যালিং ব্যবস্থা। প্রতি কোচের দরজায় বসবে নীল আলো বা 'ব্লু লাইট ইন্ডিকেটর'। সেন্সরযুক্ত এই আলো ট্রেন ছাড়ার সময়েই জ্বলে উঠবে। সেটা দেখেই যাত্রীরা বুঝতে পারবেন যে ট্রেন ছাড়বে। ফলে অনাবশ্যক হুড়োহুড়ি অনেক কমবে। ট্রেন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাও রোখা যাবে বলে মনে করছে রেল মন্ত্রক। রবিবার টুইট করে নয়া ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী পীযুষ গয়াল।  মুম্বইতে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু হয়ে গেছে। ইএমইউ কোচের গেটে বসে গেছে 'ব্লু লাইট ভিসুয়াল ইন্ডিকেটর'। এই ব্যবস্থা সফল হলে আগামী মাসের মধ্যে দেশের সমস্ত লোকাল ট্রেনে এই সিগন্যালিং সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, "এই নীল আলো যাত্রীদের একটা সঙ্কেত দেবে যে ট্রেন ছাড়ার সময় হয়েছে। বিপরীত দিক থেকে একই লাইনে যদি কোনও ট্রেন বা ইঞ্জিন ঢুকে পড়ে তারাও দূর থেকে এই আলো দেখে সতর্ক হবে। ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে। " ব্যস্ত সময় ট্রেনের দরজায় ভিসুয়াল ইন্ডিকেটর দেখতে যদি অসুবিধা হয় যাত্রীর সে জন্য বসছে সাউন্ড সেন্সরও। ট্রেন চালক ও গার্ডের কেবিনে নিজেদের মধ্যে সঙ্কেত আদান-প্রদান করতে বেল বা ঘণ্টা থাকে৷ এ বার প্রতি কামরাতেও বসবে সেই বেল বা সাউন্ড সিস্টেম। ট্রেন ছাড়ার সময় হলেই বাজিয়ে দেওয়া হবে ঘণ্টা। ফলে সতর্ক হতে পারবেন যাত্রীরা। চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে উঠতে গিয়ে প্রতিদিনই কোনও না কোনও দুর্ঘটনা ঘটে মুম্বই লোকালে। ট্রেনের দরজা থেকে বাদুরঝোলা হয়ে যাতায়াত করেন যাত্রীরা। সমীক্ষা বলছে, প্রতিদিন প্রায় ৭৫ লক্ষ মানুষ যাতায়াত করেন মুম্বইয়ের লোকাল ট্রেনে। গত বছরেই মুম্বইয়ের নানা লোকাল ট্রেনে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৩,০১৪ জনের।    

```