ঘর পেয়ে খুশি গ্রামবাসীরা
শেষ আপডেট: 10 December 2024 09:10
দ্য ওয়াল ব্যুরো: হিঙ্গলগঞ্জে 'দিদিকে বলো'তে ফোন করে আবাসের ঘর পেল ১৪৯টি পরিবার। দরিদ্রসীমার নীচে থাকা এই পরিবারগুলো আগেও বহুবার প্রধান ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন।
২০১৮-১৯ সালে লিস্টে নাম আসেনি। এই প্রথম 'দিদিকে বলো'তে ফোন করে আবাসের ঘর পেল এতদিন খোলা আকাশের নীচে থাকা মানুষেরা। মাথার উপর ছাদ পেয়ে রীতিমতো খুশি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সানডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথের পাঁচটি পরিবার।
মোট ১৪৯টি পরিবার গত সপ্তাহে প্রথম 'দিদিকে বলো'তে ফোন করে। তার পরই সুখবর আসে। নিজেদের থাকার জায়গা পেয়ে যারপরনাই খুশি তাঁরা। বলছেন, 'আমরা কোনও দিন ঘর পাব আশা করিনি। প্রশাসন এগিয়ে এসেছে।'
সানডেলের বিল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ইকবাল আহমেদ ওরফে মুকুল বলেন, 'মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকেন। শুধু এই গ্রামের পাঁচটি পরিবারই নয় হিঙ্গলগঞ্জ ব্লকের ১৪৯ টি পরিবার 'দিদিকে বলও'তে ফোন করে সরাসরি আবাস যোজনার ঘর পেয়েছেন। আমরাও খুশি।'