Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

চিল্কায় বাড়ছে ডলফিন, সংখ্যা ছাড়াল ১৫০, সুখবর দিল ওড়িশা বন দফতর

দ্য ওয়াল ব্যুরো: তারা বিলুপ্তপ্রায়। ওড়িশার চিল্কা হ্রদ থেকেও হারিয়ে গিয়েছিল প্রায়। বিরল প্রজাতির এই ডলফিন যেন উবে যেতে বসেছিল বঙ্গোপসাগরের নানা অংশ থেকেও। মাথায় হাত পড়েছিল বন্যপ্রাণ সংরক্ষণ দফতরের। তবে চিন্তার অবসান হল বলেই মনে করা হচ্ছে।

চিল্কায় বাড়ছে ডলফিন, সংখ্যা ছাড়াল ১৫০, সুখবর দিল ওড়িশা বন দফতর

শেষ আপডেট: 19 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: তারা বিলুপ্তপ্রায়। ওড়িশার চিল্কা হ্রদ থেকেও হারিয়ে গিয়েছিল প্রায়। বিরল প্রজাতির এই ডলফিন যেন উবে যেতে বসেছিল বঙ্গোপসাগরের নানা অংশ থেকেও। মাথায় হাত পড়েছিল বন্যপ্রাণ সংরক্ষণ দফতরের। তবে চিন্তার অবসান হল বলেই মনে করা হচ্ছে। বিরল প্রজাতির ইরাওয়াডি ডলফিনের বড়সড় ঝাঁক দেখা গেল চিল্কায়। ওড়িয়া বন দফতর জানিয়েছে, অন্তত ১৪৬টি ইরাওয়াডি ডলফিনের খোঁজ মিলেছে চিল্কায়। আশপাশের এলাকা মিলিয়ে সেই সংখ্যা ছাড়িয়েছে ১৫০। চিল্কার ১১৬৫ বর্গকিলোমিটার এলাকা সংরক্ষিত বলে ঘোষণা করা হয়েছে। এই এলাকাতেই ঘুরেফিরে বেড়াচ্ছে ইরাওয়াডিরা। চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি (সিডিও)জানিয়েছে, ইরাওয়াডিদের সংখ্যা বাড়তে চিল্কায় লঞ্চ ও স্টিমার চলাচলে রাশ টানা হবে। দীর্ঘ কয়েকবছর ধরেই চিল্কায় ডলফিনদের সংখ্যা বাড়ানোর জন্য কাজ করছিল বন দফতরে কয়েকটি টিম। ২০১৮ সালের গণনায় চিল্কায় ১৬০-এর বেশি ইরাওয়াডিদের খোঁজ মিলেছিল। তবে গত বছর থেকে সেই সংখ্যা আবার কমতে থাকে। সিডিএ-র চিফ একজিকিউটিভ অফিসার সুশান্ত নন্দা জানিয়েছেন, আগে সাতপাড়া এলাকাতেই বসতি ছিল ইরাওয়াডি ডলফিনদের। বর্তমানে চিল্কার দক্ষিণ ভাগেও দেখা মিলেছে তাদের। কালিজাই ও রম্ভা এলাকাতে ইরাওয়াডিদের বড় ঝাঁক ঘুরে বেড়াচ্ছে বলে জানা গেছে। সুশান্ত নন্দা বলেছেন, ওই এলাকায় কম করেও ১৩৩-১৭২টি ডলফিন থাকার সম্ভাবনা রয়েছে। বটলনোজ ডলফিনদের দেখা মিললেও ইরাওয়াডি ডলফিনদের (Irrawaddy dolphin)সংখ্যা ক্রমশ কমছিল চিল্কায়। এই ডলফিনরা দৈর্ঘ্যে ৬-৯ ফুট, ছোট নাক এবং সাঁতারও কাটে ধীর গতিতে। বঙ্গোপসাগর ও দক্ষিণপূর্ব এশিয়াতে এদের খোঁজ মেলে বেশি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এই প্রজাতির ডলফিনদের বিরলের তালিকাভুক্ত করেছে। ওড়িশা বন দফতর সূত্রে খবর, ২০০৩-০৪ সালে চিল্কায় ১৫টি ইরাওয়াডি ডলফিনের মৃত্যুর খবর মিলেছিল, ২০০৪-০৫ সালে ১১টি ডলফিনের মৃত্যুর খবর সামনে আসে। সমীক্ষায় দেখা গিয়েছিল, ২০০৬-০৭ সালের মধ্যে ৪০ শতাংশ ডলফিনের মৃত্যু হয় বোটের আঘাতে।

আরও পড়ুন: গঙ্গার ডলফিনরা চোখে দেখতে পায় না, এখন নিজেদের মধ্যে কথাও বলতে পারছে না

২০০৯ সালে ডলফিনকে ‘ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অব ইন্ডিয়া’র মর্যাদা দেওয়া হয়েছিল।  দেখা গেছে, জাহাজ, স্টিমারের চড়া শব্দ, মানুষের কোলাহল, শব্দদানবের অত্যাচারে ডলফিনদের অস্তিত্বই বিপন্ন। জলের দূষণ, জেলের জাল, নদীর বাঁধ ও মানুষের অত্যাচার— এই চারের সাঁড়াশি আক্রমণে বিলুপ্তির খাতায় নাম লিখিয়ে ফেলেছে শুশুকরা।  গবেষকরা বলছেন, বর্জ্য ও জলজ যানের কর্কশ আওয়াজে নিজেদের মধ্যে তরঙ্গের জাল বিছিয়ে কথোপকথন চালাতে পারছে না ডলফিনরা। তাদের শব্দের তরঙ্গে দাঁত বসাচ্ছে জলজ যানের তীক্ষ্ণ আওয়াজ। ফলে দিক নির্ণয় করতে না পেরে অধিকাংশই পথ হারাচ্ছে। ঠোক্কর খেতে খেতে কেউ ভিড়ছে অজানা চরে, আবার কেউ ধাক্কা খাচ্ছে জাহাজের নোঙরে। ফল ভয়ঙ্কর মৃত্যু। সিডিএ-র আধিকারিকরা বলছেন, চিল্কায় কয়েকবছর ধরেই হাইড্রোফোন মনিটরিং চলছে। ডলফিনদের গতিবিধি ট্র্যাক করার কাজ চলছিল। তাতেই দেখা গেছে ডলফিনদের সংখ্যা বেড়েছে চিল্কায়। উড়ে এসেছে পরিযায়ীরাও। চলতি মাসের প্রথমে ১৮৪টি প্রজাতির ১১ লক্ষ পাখিও দেখা গেছে চিল্কায়।

```