Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কেরলে বাড়ছে জিকা, মশাবাহিত সংক্রমণে আক্রান্ত ১৪! পৌঁছল ছ'সদস্যের কেন্দ্রীয় দল

দ্য ওয়াল ব্যুরো: একা করোনায় রক্ষে নেই জিকা হল দোসর! এমনিতেই কেরলের কোভিড সংক্রমণ উদ্বেগজনক জায়গায় রয়েছে। মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে মহারাষ্ট্র এবং কেরলের পরিস্থিতি নিয়ে গভীর উত্‍কন্ঠা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। তার মধ্যেই

কেরলে বাড়ছে জিকা, মশাবাহিত সংক্রমণে আক্রান্ত ১৪! পৌঁছল ছ'সদস্যের কেন্দ্রীয় দল

শেষ আপডেট: 10 July 2021 04:43

দ্য ওয়াল ব্যুরো: একা করোনায় রক্ষে নেই জিকা হল দোসর! এমনিতেই কেরলের কোভিড সংক্রমণ উদ্বেগজনক জায়গায় রয়েছে। মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে মহারাষ্ট্র এবং কেরলের পরিস্থিতি নিয়ে গভীর উত্‍কন্ঠা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। তার মধ্যেই জানা গেল কেরলে জিকা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে। গতকাল উপসর্গ দেখে তিরুঅনন্তপুরম, কান্নুর এবং কোচির ১৯ জনের নমুনা সংগ্রহ করা করে পাঠানো হয়েছিল পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-তে। ১৩ জনের শরীরে জিকার উপস্থিতি নিশ্চিত করেছে রিপোর্ট। এর আগেও ২৪ বছরের এক তরুণীর শরীরে মিলেছিল জিকা ভাইরাস। সব মিলিয়ে কেরলে ১৪ জনের শরীরে মিলল জিকা ভাইরাস। কেরল সরকার জানিয়েছে, ২৪ বছরের তরুণীর শরীরে জিকা ভাইরাস মেলার পরেই ১৯ জনের নমুনা পাঠানো হয়েছিল পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। সেখানেই ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জিকা মশাবাহিত ভাইরাস। মূলত এডিস মশাদের থেকে এই ভাইরাস ছড়ায়। এই রোগের উপসর্গ হল, জ্বর, গলায় ইনফেকশন, ত্বকে চাকা চাকা দাগ, অসম্ভব মাথা যন্ত্রণা, শরীরের গাঁটে গাঁটে ব্যথা ইত্যাদি। গর্ভবতী মহিলাদের জিকা সংক্রমণ হলে তা মারাত্মক। গর্ভস্থ শিশুর সুস্থ ভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে তা প্রভাব ফেলতে পারে। কেরলে প্রতি বছরই প্রায় জিকা সংক্রমণ ছড়ায়। স্বাস্থ্য মহলের মতে, ডেঙ্গির মতো জিকার মশাও পরিষ্কার জলে জন্মায়। নতুন সংক্রমণ স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলেছে সরকারকে। জিকা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ। কেন্দ্র থেকে ৬ সদস্যের এক দলও গিয়েছে কেরলে।

```