দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ, গোডাউন থেকে কয়েকটা স্টিলের পাইপ চুরি করেছিল ১৪ বছরের এক কিশোর। সেই 'অপরাধে' তার জামাকাপড় ছিঁড়ে দিয়ে উল্টো করে ঝুলিয়ে বেদম মারল গোডাউনের মালিক ও তার সঙ্গীরা। মারধরের ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে নড়েচড়ে বসেছে পুলিশ। গ্রেফতার হয়েছে একজন। উত্তরপ্রদেশের ফিরোজাবাদের ঘটনা।
সেই কিশোরের বাবা রিয়াজউদ্দিন জানিয়েছেন, গত ২৪ জুন ওই তাঁর ছেলেকে ধরে ওই গোডাউনে ধরে নিয়ে যাওয়া হয় । সেখানে গোডাউনের মালিক তার জামাকাপড় ছিড়ে দেয়। মারধর করে। তার কর্মচারীরা মোবাইলের ক্যামেরায় পুরো ঘটনার ছবি তোলে।
ছেলেটি জানিয়েছে, তাকে অন্তত পাঁচ ঘন্টা উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। তার মধ্যে তিন ঘন্টা ধরে তাকে মারধর করা হয়। পরে গোডাউনের মালিক তাকে থানাতেও নিয়ে গিয়েছিল। যদিও পুলিশ ছেলেটির বিরুদ্ধে চুরির প্রমাণ পায়নি।
পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট রাহুল যাদবেন্দু বলেছেন, চুরির অভিযোগে কিশোরটিকে মারধর করা হয়েছিল। আমরা তদন্ত করছি।