Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিরোজাবাদে ভয়ঙ্কর দুর্ঘটনা, ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে গেল বাস, মৃত ১৪, জখম ৩১

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে টায়ার পাল্টাচ্ছিলেন চালক। হাইওয়ে ধরে তখন দুরন্ত গতিতে ছুটে আসছিল যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাস। ভেঙেচুরে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকের চা

ফিরোজাবাদে ভয়ঙ্কর দুর্ঘটনা, ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে গেল বাস, মৃত ১৪, জখম ৩১

শেষ আপডেট: 12 February 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে টায়ার পাল্টাচ্ছিলেন চালক। হাইওয়ে ধরে তখন দুরন্ত গতিতে ছুটে আসছিল যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাস। ভেঙেচুরে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকের চালক-সহ ১৪ জনের। গুরুতর জখম অন্তত ৩১ জন। ফিরোজাবাদে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়ের উপর এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ। আহদ যাত্রীদের ভর্তি করা হয়েছে সাইফাই পিজিআই হাসপাতালে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিশ্ব দীপক বলেছেন, ১৪ জনের মৃত্যু হয়েছে। ৩১ জন জখম। আইসিইউতে রাখা হয়েছে তাঁদের। ৫০ জন যাত্রী নিয়ে আগ্রা-লখনৌ হাইওয়ে ধরে যাচ্ছিল ডবল-ডেকার বাসটি। দিল্লি থেকে রওনা দিয়ে তার গন্তব্য ছিল বিহারের মোতিহারি। রাত ১০টা নাগাদ ৭১ নম্বর মাইলস্টোনের কাছে বাসটি পিছন থেকে একটি ট্রাককে ধাক্কা মারে। ওই ট্রাকের চালক তখন টায়ার বদলাচ্ছিলেন। হুড়মুড়িয়ে বাসের চাকা পিষে দেয় তাঁকে।   পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন, রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাস চালক। ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কায় তুবড়ে যায় বাসের সামনের অংশও। বাসের যাত্রীরা সেই সময় ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যেই পিষে মৃত্যু হয় ১৪ জনের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের নাম মুকেশ কুমার, বিনোদ কুমার, কালামুদ্দিন, ভগবান চৌধুরী, হরিন্দ্র পাসওয়ান, ভোরা (ট্রাক চালক), চন্দন মাহাতো, নাগেশ্বর শাহ, গুলসন কুমার, অনীল শাহ, রাকেশ কুমার চন্দন। মৃত আরও দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনার খবর শুনেই সংশ্লিষ্ট জেলাশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আহতদের চিকিত্‍‌সায় যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই মর্মে বিবৃতিও জারি করা হয়েছে।

```