Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সত্যি মুন্নাভাই! গান্ধী-পরীক্ষায় তাক লাগালেন অরুণ গাউলি

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের মাফিয়া ডন কারাবন্দি অরুণ গাউলিকে অনায়াসেই এখন মুন্নাভাই বলা যেতে পারে। কারণ, তিনি গান্ধীর আদর্শ নিয়ে এক পরীক্ষায় প্রথম হয়েছেন। মোট ৮০ নম্বরের পরীক্ষায় পেয়েছেন ৭৪! ২০১২ সালে শিবসেনার এক নেতাকে খুন করার অভিযোগে এখন

সত্যি মুন্নাভাই! গান্ধী-পরীক্ষায় তাক লাগালেন অরুণ গাউলি

শেষ আপডেট: 14 August 2018 08:00

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের মাফিয়া ডন কারাবন্দি অরুণ গাউলিকে অনায়াসেই এখন মুন্নাভাই বলা যেতে পারে। কারণ, তিনি গান্ধীর আদর্শ নিয়ে এক পরীক্ষায় প্রথম হয়েছেন। মোট ৮০ নম্বরের পরীক্ষায় পেয়েছেন ৭৪! ২০১২ সালে শিবসেনার এক নেতাকে খুন করার অভিযোগে এখন জেল খাটছেন অরুণ। নাগপুরে বন্দি তিনি। গান্ধীর আদর্শ নিয়ে এই পরীক্ষায় বসার পরিকল্পনা ছিল না ৬৪ বছরের অরুণ গাউলির। কিন্তু পরীক্ষার সিলেবাস ইত্যাদি দেখার পর মনস্থির করেন যে পরীক্ষা তিনি দেবেন। মোট ৮০টি প্রশ্নের মধ্যে ৭৪টির সঠিক জবাব দিয়ে ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থানে এই মুন্নাভাই অরুণ গাউলি ওরফে অরুণ গুলাব আহির। জেলে বন্দিদের জন্য এই পরীক্ষা নিয়েছে বম্বে সর্বোদয় মণ্ডল নামে একটি সংগঠন। গত শনিবার  সফল পরীক্ষার্থীদের পুরস্কার দেয় সহযোগ ট্রাস্ট নামে আর একটি সংগঠন। পুরস্কার হিসেবে খাদির পোশাক, পেন, গান্ধীর লেখা বই ইত্যাদি দেওয়া হয়। কারাবন্দিদের মধ্যে গান্ধীর দর্শন নিয়ে সচেতনতা ছড়াতে এই উদ্যোগ। যারা সফল হয় তাদের সাজা বছরে পাঁচদিন করে কমিয়ে দিতে সরকারকে অনুরোধ করে এই সংগঠন। ডন গাউলি অপরাধ জগতের অনেকের কাছে 'ড্যাডি' নামেও পরিচিত। ৭০-এর দশকে মুম্বই দাপিয়েছেন এই ডন। তাঁর সঙ্গে দাউদ ইব্রাহিমের গোষ্ঠীর ছিল চরম শত্রুতা। ১৯৯০-এর দশকের কিছুটা সময় পর্যন্ত অরুণ মুম্বইয়ের অপরাধজগতে সক্রিয় ছিলেন। সেই সময় দাউদ বনাম অরুণ গ্যাং-এ একাধিক সংঘর্ষ হয়। পরে ২০১২ সালে খুনের মামলায় ধরা পড়ে এখন যাবজ্জীবন সাজা খাটছেন ডন গাউলি।  

```