Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ঘূর্ণিঝড়ের ডঙ্কা বাজছে দক্ষিণে, সতর্কতা জারি অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে

দ্য ওয়াল ব্যুরো: শক্তি বাড়িয়ে ফের অন্ধ্র উপকূলে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড়। আগাম পূর্বাভাস দিল কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রক। বঙ্গোপসাগরের উপর ঘনিয়ে আসা নিম্নচাপ ধীরে ধীরে ফুঁসে উঠছে। ২৪ ঘণ্টার মধ্যেই প্রবল বিক্রমে আছড়ে পড়তে পারে অন্ধ্র উপক

ফের ঘূর্ণিঝড়ের ডঙ্কা বাজছে দক্ষিণে, সতর্কতা জারি অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে

শেষ আপডেট: 13 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: শক্তি বাড়িয়ে ফের অন্ধ্র উপকূলে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড়। আগাম পূর্বাভাস দিল কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রক। বঙ্গোপসাগরের উপর ঘনিয়ে আসা নিম্নচাপ ধীরে ধীরে ফুঁসে উঠছে। ২৪ ঘণ্টার মধ্যেই প্রবল বিক্রমে আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে। ঝোড়ো হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে চলবে মুষলধারে বৃষ্টি। ঘূর্ণিঝড় ‘গজ’ থেকে শিক্ষা নিয়ে তাই আগেভাগেই সতর্ক হচ্ছে প্রশাসন। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে অনেকদিন ধরেই ঘাঁটি গেড়েছিল এই নিম্নচাপ। গত ১২ ঘণ্টায় সে আরও ঘণীভূত হয়েছে। সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে এসে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তালিননাড়ুর উত্তর উপকূলেও প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কবার্তা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সৈকতে যেতে মানা করা হয়েছে পর্যটকদেরও। উপকূলবর্তী এলাকা থেকে স্থানীয়দের অন্য জায়গায় সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। https://twitter.com/ANI/status/1073166211234566144 হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্র উপকূলে। তাঁর আঁচ পড়বে তামিলনাড়ুতেও। লাগাতার তিন ধরে বৃষ্টি হতে পারে রাজ্যে। গতমাসেই সামুদ্রিক ঝড় ‘গজ’-র তাণ্ডবে তছনছ হয়ে গেছে তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা। ‘সাইক্লোন’ থেকে ‘সিভিয়ার সাইক্লোন’-এ পরিণত হয় ‘গজ’। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অন্তত সাতটি জেলার উপকূল অঞ্চলে বিদ্যুৎ সংযোগ চলে যায়। হাওয়ার বেগ ছিল ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। যার প্রভাবে নাগাপট্টিনমে ৫০০০ এবং তিরুভারুরে ৪০০০ এবং তাঞ্জাভুরে ৩০০০টি বিদ্যুতের খুঁটি উপড়ে যায়।  ভেঙে পড়ে বেশ কিছু টেলিকমিউনিকেশন টাওয়ার, মাটির বাড়ি, বড় গাছ। বেসরকারি হিসেবে অন্তত ২৩ জনের প্রাণহানির খবর মেলে। কুড্ডালোর, নাগাপট্টিনম, পুডুকোট্টাই, তাঞ্জাভুর, রামনাথপুরম, ও তিরুভারুতে ক্ষতির পরিমাণ ছিল সবচেয়ে বেশি।

```