
শেষ আপডেট: 8 March 2023 06:40
দ্য ওয়াল ব্যুরো: মা বাবার সঙ্গে মেলায় (fair) গিয়েছিল ছোট্ট মেয়েটি। কিন্তু সেই মেলা দেখে বাড়ি আর ফেরা হল না তার। জঙ্গলের দাবানলে (forest fire) পুড়ে মারা গেল ১৩ বছরের (13 years) মনসা নামের এই কিশোরী (girl)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের টুমাকুরুতে।
মঙ্গলবার বিকেলে মা এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের সংলগ্ন মেলায় গিয়েছিল নবম শ্রেণীর মনসা। মেলায় ঘুরতে ঘুরতে জঙ্গলের দিকে চলে গিয়েছিল তাদের পুরো দলটি। কিন্তু ঘুণাক্ষরেও তারা বুঝতে পারেনি যে ওই জঙ্গলেই রয়েছে তাদের মৃত্যু ফাঁদ।
জঙ্গল থেকে আচমকাই আগুন লেগে যায় মনসার গায়ে। শিবাম্মা নামে সেই দলের এক মহিলা কিশোরীকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি এবং পাশাপাশি আরও কয়েকজন সামান্য দগ্ধ হয়েছেন এই ঘটনায়।
শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হওয়ায় বাঁচানো সম্ভব হয়নি মনসাকে। টুমাকুরুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গেছে, মৃত কিশোরীর মা একটি খাবারের দোকান চালান টুমাকুরুর ইরাকাসান্দ্রা কলোনির কাছে। মনসার বাবা মারা গেছেন কিছুদিন আগেই।
কিন্তু জঙ্গলে এমন আগুন লাগলও কীভাবে? জঙ্গল আধিকারিকদের মতে জঙ্গলের স্থানীয় বাসিন্দারা শুকনো ঘাস-পাতা জ্বালিয়েছিলেন। তার থেকেই জ্বলে ওঠে দাউদাউ আগুন।
টুমাকুরুর দেবরায়নদুর্গা জঙ্গলের প্রায় ২-৩ একর এলাকায় প্রায়ই আগুন লাগে এমনটাই জানাচ্ছেন আধিকারিকরা। তাঁদের মতে, এই অগ্নিকাণ্ডের অধিকাংশই মানুষের দায়িত্বজ্ঞানহীনতার ফল। অনেকেই বিড়ি সিগারেটের শেষ অংশ ছুড়ে দেন জঙ্গলে। এর ফলেও লাগে আগুন।
অ্যাঞ্জিওপ্লাস্টির পর জিমে ফিরলেন সুস্মিতা সেন, অভিনেত্রীর ছবি দেখে আশ্বস্ত অনুরাগীরা