Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিরাপত্তারক্ষী, সিসিটিভির ফাঁক গলে পালাল ১৩ জন নাবালক বন্দি! আড়িয়াদহের ধ্রুব আশ্রমে রহস্য

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোরে ১৩ জন নাবালক বিচারাধীন বন্দির পালিয়ে যাওার খবর এল আড়িয়াদহের ধ্রুব আশ্রম থেকে। কীভাবে এত জন নাবালক একসঙ্গে পালাল, তা নিয়ে অন্ধকারে পুলিশ। আশ্রম কর্তৃপক্ষও কোনও মন্তব্য করেনন। ১৮ বছরের নীচে কোনও নাবালক অভিযুক্ত

নিরাপত্তারক্ষী, সিসিটিভির ফাঁক গলে পালাল ১৩ জন নাবালক বন্দি! আড়িয়াদহের ধ্রুব আশ্রমে রহস্য

শেষ আপডেট: 8 March 2020 18:50

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোরে ১৩ জন নাবালক বিচারাধীন বন্দির পালিয়ে যাওার খবর এল আড়িয়াদহের ধ্রুব আশ্রম থেকে। কীভাবে এত জন নাবালক একসঙ্গে পালাল, তা নিয়ে অন্ধকারে পুলিশ। আশ্রম কর্তৃপক্ষও কোনও মন্তব্য করেনন। ১৮ বছরের নীচে কোনও নাবালক অভিযুক্ত হলে, জুভেনাইল কোর্টে বিচার হয় তাদের। সেখানে শাস্তি নির্ধারিত হলে এই আশ্রমে পাঠানো হয়। এটি আসলে একটি সংশোধনী হোম। আড়িয়াদহের ৩০ নম্বর শ্রী গোপাল মল্লিক রোডের এই হোম ধ্রুব আশ্রম বলেই পরিচিত। পশ্চিমবঙ্গ সরকারের অধীন এই হোমটি থেকে এর আগেও একাধিক বার বন্দি নাবালকের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, দিনের বেলায় চার জন ও রাতের বেলায় ছ'জন নিরাপত্তা রক্ষী থাকেন এই আশ্রমে। বেসরকারি একটি এজেন্সি থেকে ভাড়া করা হয়েছে তাঁদের। এছাড়াও আশ্রমের ভিতরে ও গেটে সিসিটিভি বসানো রয়েছে। তা সত্ত্বেও এই আশ্রম থেকে শাস্তিপাওয়া অপরাধীরা কী করে পালিয়ে যায়, প্রশ্ন উঠেছে সব মহলে। এই বিষয়ে অবশ্য আগাগোড়া মুখে কুলুপ এঁটে রয়েছেন আশ্রম কর্তৃপক্ষ। পুলিশ তদন্ত শুরু করেছে। কতদিনে অপরাধীরা ধরা পড়ে, সেটাই এখন দেখার।

```