Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলের পুরপ্রধানকে সরানোর দাবিতে ধর্নায় তৃণমূল কাউন্সিলররা! মেদিনীপুরে হইচই

দলের পুরপ্রধানের অপসারণের দাবিতে ধর্নায় বসলেন তৃণমূলের ১৩ জন কাউন্সিলর। এমনই ঘটনা ঘটেছে মেদিনীপুর পুরসভায়। অভিযোগ, পুরপ্রধান সৌমেন খান তাঁদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেছেন।

দলের পুরপ্রধানকে সরানোর দাবিতে ধর্নায় তৃণমূল কাউন্সিলররা! মেদিনীপুরে হইচই

শেষ আপডেট: 27 December 2023 15:42

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দলের পুরপ্রধানের অপসারণের দাবিতে ধর্নায় বসলেন তৃণমূলের ১৩ জন কাউন্সিলর। এমনই ঘটনা ঘটেছে মেদিনীপুর পুরসভায়। অভিযোগ, পুরপ্রধান সৌমেন খান তাঁদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেছেন। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে স্বৈরাচারী সিদ্ধান্ত নেওয়া ও পুর ফান্ড ভাগ না করা, ও উন্নয়নের অর্থে মচ্ছব করার অভিযোগ এনেছেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। 

বুধবার সকাল থেকে মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ১৩ জন তৃণমূল কাউন্সিলর। তাঁরা পুরপ্রধানের পদত্যাগ দাবি করেছেন। তৃণমূলের যে সমস্ত কাউন্সিলররা বিক্ষোভ অবস্থানে বসেছেন তাঁদের মধ্যে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিশ্বনাথ পাণ্ডব রয়েছেন।

গত বিধানসভা ভোটের আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমেন খান। তিনি কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন। কিন্তু তৃণমূলের যোগ দেওয়ার পরে তাঁর প্রভাব-প্রতিপত্তি আরও বেড়ে উঠে। বিধানসভার ভোটের পরে পরে মেদিনীপুর পুরসভা ভোট হয়। সেখানে তিনি কাউন্সিলর নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে জেতার পরে সদ্য দলে আসা সৌমেন খানকে তৃণমূল পুরপ্রধান করে। ওয়াকিবহাল মহলের দাবি, এরপর থেকেই তাঁর প্রতি অসন্তুষ্ট হয়ে ওঠেন দলের কাউন্সিলরদের একাংশ।


```