Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলি অভিনেত্রী জারিন খানের গাড়িতে মুখোমুখি ধাক্কা, মৃত্যু হল স্কুটার চালকের

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই গাড়ির সামনে চলে এসেছিল একটা স্কুটার। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মুখোমুখি ধাক্কা। তাতেই স্কুটার থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় চালকের। সাফাইতে এমনটাই জানিয়েছেন গাড়ি চালক আলি আব্বাস। স্টিয়ারিং তখন তাঁরই হাতে। গাড়ির মালিক

বলি অভিনেত্রী জারিন খানের গাড়িতে মুখোমুখি ধাক্কা, মৃত্যু হল স্কুটার চালকের

শেষ আপডেট: 12 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই গাড়ির সামনে চলে এসেছিল একটা স্কুটার। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মুখোমুখি ধাক্কা। তাতেই স্কুটার থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় চালকের। সাফাইতে এমনটাই জানিয়েছেন গাড়ি চালক আলি আব্বাস। স্টিয়ারিং তখন তাঁরই হাতে। গাড়ির মালিক অবশ্য তিনি নন। গাড়িটি বলি অভিনেত্রী জারিন খানের। দুর্ঘটনার সময় তিনিও গাড়িতে উপস্থিত ছিলেন বলেই জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। ঘটনাটা ঘটে বুধবার বেলার দিকে উত্তর গোয়া বিচের কাছে অঞ্জুনা গ্রামে। মৃত স্কুটার চালকের নাম নিতেশ গোরাল। বয়স বছর ৩১। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অঞ্জুনা গ্রামের কাছেই মাপুসা টাউন। সেখানকার বাসিন্দা নিতেশ। গতকাল অঞ্জুনা গ্রামের দিকে স্কুটার চালিয়ে আসছিলেন তিনি। সেই সময় একটি গাড়ির সঙ্গে মুখমুখি ধাক্কা লাগে তাঁর স্কুটারের। প্রত্যক্ষদর্শীদের কথায়, ইনোভা গাড়িটি দ্রুত গতিতে একটা বাঁক নিয়েছিল, তাতেই মুখোমুখি পড়ে যান নিতেশ। ধাক্কায় স্কুটার থেকে ছিটকে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় যুবককে রাস্তায় পড়ে কাতরাতে দেখেও গাড়ি থেকে নেমে আসেননি কেউই। স্থানীয়রাই তাঁকে তুলে মাপুসার অ্যাসিলো হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় যুবকের। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর চোটের কারণে রক্তক্ষরণ হচ্ছিল নিতেশের। চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি চালাচ্ছিলেন আলি আব্বাস। পেশায় তিনি অভিনেতাও। পাশেই ছিলেন মডেল ও অভিনেত্রী জারিন খান। সূত্র ধরে পুলিশও জানতে পেরেছে, ঘাতক গাড়িটি জারিন খানের নামেই রয়েছে। অঞ্জুনা থানার শীর্ষ আধিকারিকের কথায়, "আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। গাড়িতে সেই সময় কারা ছিলেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে।" ঘটনার বিষয় মুখে কুলুপ আঁটলেও, জারিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চালকের মাথায় নাকি হেলমেট ছিল না। আর গাড়িটি তখন পার্ক করছিল। স্কুটার চালকই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িয়ে ধাক্কা মারে। সলমনের হাত ধরে বলিউডে পা রাখেন জারিন খান।  ‘হাউসফুল টু’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু, দর্শকদের মনে সে ভাবে জারিন দাগ কাটতে পারেননি। ২০১৫তে ‘হেট স্টোরি থ্রি’ ছবিতে বেশ কিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করে ফের লাইমলাইটে চলে আসেন নায়িকা। সলমনের বিপরীতে 'বীর' ছবিতেও দেখা গেছে তাঁকে। দুর্ঘটনার বিষয়ে এখনও মুখ খোলেননি নায়িকা। তবে তাঁকে শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।  

```