Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাজার টাকা নিয়ে শিক্ষককে খুন করল ১২ বছরের ছাত্র

দ্য ওয়াল ব্যুরো : মুম্বইয়ের এক ১২ বছরের স্কুলছাত্রের মা কাজ করতেন সেই স্কুলেরই প্রধান শিক্ষকের বাড়িতে। প্রধান শিক্ষকের থেকে তাঁর ২ হাজার টাকা পাওনা ছিল। ছেলেটি শিক্ষকের বাড়িতে গিয়ে মায়ের সেই টাকা চাইলে তিনি রাগারাগি করেন। সেখানে অপর দুই ছাত

হাজার টাকা নিয়ে শিক্ষককে খুন করল ১২ বছরের ছাত্র

শেষ আপডেট: 19 September 2019 08:58

দ্য ওয়াল ব্যুরো : মুম্বইয়ের এক ১২ বছরের স্কুলছাত্রের মা কাজ করতেন সেই স্কুলেরই প্রধান শিক্ষকের বাড়িতে। প্রধান শিক্ষকের থেকে তাঁর ২ হাজার টাকা পাওনা ছিল। ছেলেটি শিক্ষকের বাড়িতে গিয়ে মায়ের সেই টাকা চাইলে তিনি রাগারাগি করেন। সেখানে অপর দুই ছাত্র উপস্থিত ছিল। তাদের সামনে বকাবকি করায় ছেলেটি অপমানিত বোধ করে। পরে সে তাদের বাড়ির রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে প্রধান শিক্ষককে কুপিয়ে খুন করে। কিছুদিন আগে সে গ্রেফতার হয়েছে। ছেলেটি জেরায় কিন্তু বলেছে, প্রধান শিক্ষককে খুন করার জন্য তাকে হাজার টাকা দিয়েছিল এক ব্যক্তি। বলেছিল, খুনের পরে আরও পাঁচ হাজার টাকা দেবে। পুলিশ জানতে পেরেছে, গত সপ্তাহে এক শপিং মলে গিয়ে ছেলেটি বার্গার কিনেছিল। পরে ভিডিও গেম খেলেছিল দুই বন্ধুর সঙ্গে। তখন সে হাজার টাকা খরচ করে। সম্প্রতি একটি রিপোর্টে দেখা যায়, কমবয়সীদের মধ্যে অপরাধপ্রবণতা বেড়েছে উদ্বেগজনক হারে। এনসিআরবি-র দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালে কমবয়সীদের বিরুদ্ধে ৩৩ হাজার ৫২৬ টি অপরাধের অভিযোগ ওঠে। বেশিরভাগ অপরাধই করেছে ১৬ থেকে ১৮ বয়সীরা। ২০০৩ সালে নাবালকরা ১৭ হাজার ৮১৯ টি অপরাধ করেছিল। এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে অপ্রাপ্তবয়স্কদের করা অপরাধের সংখ্যা বেশ কিছু পরিমাণে বেড়েছে।

```