Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

১২ সেকেন্ডে গোল ডেভিড উইলিয়ামসের, রয় কৃষ্ণকে রিজার্ভে রেখে চমক কোচের

দ্য ওয়াল ব্যুরো: জয়ের হ্যাটট্রিক হয়েছে বলার সময় আসেনি। কারণ পুরো ৯০ মিনিট খেলা পড়ে রয়েছে। কিন্তু সকাল দেখে যদি রাতের আগাম ঘোষণা দেওয়া যায়, তা হলে সবুজ মেরুন দল ছুটছে। একটা দল ১২ সেকেন্ডে গোল পেয়ে গেলে অনেকটাই এগিয়ে থাকে। সেটাই ঘটেছে বুধবার

১২ সেকেন্ডে গোল ডেভিড উইলিয়ামসের, রয় কৃষ্ণকে রিজার্ভে রেখে চমক কোচের

শেষ আপডেট: 5 January 2022 14:16

দ্য ওয়াল ব্যুরো: জয়ের হ্যাটট্রিক হয়েছে বলার সময় আসেনি। কারণ পুরো ৯০ মিনিট খেলা পড়ে রয়েছে। কিন্তু সকাল দেখে যদি রাতের আগাম ঘোষণা দেওয়া যায়, তা হলে সবুজ মেরুন দল ছুটছে। একটা দল ১২ সেকেন্ডে গোল পেয়ে গেলে অনেকটাই এগিয়ে থাকে। সেটাই ঘটেছে বুধবার আইএসএলে এটিকে মোহনবাগানের ক্ষেত্রে। তারা হায়দরাবাদ ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল, কিন্তু ১৮ মিনিটে ওগবেচে গোল করে সমতা ফেরান হায়দরাবাদের পক্ষে। খেলার ফল আপাতত ১-১। হুগো বুমোসের পাস থেকে গোলার মতো শটে গোল করেছেন ডেভিড উইলিয়ামস। রয় কৃষ্ণকে বসিয়ে তাঁকেই নামিয়েছিলেন কোচ জুয়ান ফার্নান্দো। গোলটি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো করেছেন ডেভিড। আইএসএলের লিগ তালিকায় দুই বনাম চারের লড়াইয়ের তিন পয়েন্টের হাতছানি তো রয়েইছে, রয়েছে লিগ তালিকার শীর্ষে পৌঁছনোর সুযোগও। দুইয়ে থাকা হায়দরাবাদ এফসি ম্যাচ ড্র করলেই লিগ তালিকার শীর্ষে পৌঁছে যাবেন। অপরদিকে, এটিকে মোহনবাগান ম্যাচ জিততে পারলে হায়দরাবাদ এবং মুম্বই সিটিকে টপকে শীর্ষস্থান আসবে তাদের দখলে। https://twitter.com/atkmohunbaganfc/status/1478729278950809600 এটিকে মোহনবাগান দলে দুইটি পরিবর্তন। রয় কৃষ্ণকে ছাড়াই মাঠে নামছে সবুজ-মেরুণ। শুভাশিস বসুর জায়গায় দলে এলেন প্রবীর দাস। হায়দরাবাদ দলে মাত্র একটি পরিবর্তন। নিম দর্জে তামাংয়ের বদলে রাইট ব্যাকে প্রথম এগারোয় সুযোগ পেলেন আশিস রাই। https://twitter.com/IndSuperLeague/status/1478715993245437955 এটিকে মোহনবাগান যে গোলটি খেয়েছে, তার জন্য গোলরক্ষক অমরিন্দর সিংয়ের ভুল আড়াল করা যাবে না। তিনি বলটিকে গ্রিপই করতে পারেননি, এমন ভুল তাঁর মতো অভিজ্ঞ গোলরক্ষকের ক্ষেত্রে মানা যায় না।  

```