দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্থানের জালালাবাদে এক আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। সূত্রের খবর নিহতদের অধিকাংশই শিশু। এই আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার জালালাবাদের একটি পেট্রল পাম্পে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় গোয়েন্দা সংস্থার দুই অফিসারেরও মৃত্যু হয়েছে। সূত্রের খবর, পেট্রল পাম্পের সামনে থাকা গোয়েন্দা বিভাগের ওই দুই অফিসারকে টার্গেট করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই আত্মঘাতী হামলায় গুরুতর ভাবে জখম হয়েছে ৫ জন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।