Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা, উজ্জয়িনীতে ১২ জনের মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় উজ্জয়িনীতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে তিন জন শিশু। সোমবার গভীর রাতে উজ্জয়িনীর রামগড়ে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে, দু'টি গাড়িই পুরোপুরি তুবড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থা

দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা, উজ্জয়িনীতে ১২ জনের মৃত্যু

শেষ আপডেট: 28 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় উজ্জয়িনীতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে তিন জন শিশু। সোমবার গভীর রাতে উজ্জয়িনীর রামগড়ে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে, দু'টি গাড়িই পুরোপুরি তুবড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা ১২ জনের মৃত্যু হয়। গুরুতর জখম এক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বেশ জোর গতিতে রাস্তার দু'ই দিক দিয়ে ২টি গাড়ি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি গাড়ি আর একটি গাড়ির উপরে উঠে যায়। গাড়ির জানালা দিয়ে বেরিয়ে আসে যাত্রীদের  রক্তাক্ত দেহ। স্থানীয়দের তৎপরতায় উদ্ধারকাজ চলে। তাঁরাই স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেয়। https://twitter.com/ANI/status/1090071225068445696 পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ির যাত্রীরা একই পরিবারের। ওই গাড়িরই তিন শিশু দুর্ঘটনায় মারা গিয়েছে। গাড়িটি মধ্যপ্রদেশের তিলাকেশ্বর কলোনী থেকে আসছিল। উল্টো দিক থেকে আসা গাড়িটিই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।দুর্ঘটনায় আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। https://twitter.com/PMOIndia/status/1090091114739261441

```