Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ল বাস, হিমাচলে মৃত ১২, বাড়ছে মৃতের সংখ্যা

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনা হিমাচল প্রদেশের চম্বায়। পাঁচপুলা সেতু পার হতে গিয়ে পাশের গভীর খাদে উল্টে গেল বাস। শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। প্রথমে আট জনের মৃত্যুর খবর মিললেও, সন্ধের পর ১২ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা

নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ল বাস, হিমাচলে মৃত ১২, বাড়ছে মৃতের সংখ্যা

শেষ আপডেট: 26 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনা হিমাচল প্রদেশের চম্বায়। পাঁচপুলা সেতু পার হতে গিয়ে পাশের গভীর খাদে উল্টে গেল বাস। শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে। প্রথমে আট জনের মৃত্যুর খবর মিললেও, সন্ধের পর ১২ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ সূত্রে খবর, এ দিন বেলার দিকে বেসরকারি বাসটি ডালহৌসি থেকে পঞ্জাবের পাঠানকোটে যাচ্ছিল। পাঁচপুলা সেতুতে ওঠার পরই কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।  বাসটি উল্টে পাশের প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। বাসে কতজন যাত্রী ছিলেন তার সঠিক হিসেব এখনও মেলেনি। বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ডালহৌসির ডেপুটি পুলিশ সুপার। খবর যায় বিপর্যয় মোকাবিলা দফতরে। উদ্ধারকারীদের কথায়, গভীর খাদের মধ্যে নেমে উদ্ধারকাজে কিছু দেরি হচ্ছে। তার উপর অন্ধকার হয়ে যাওয়ায় সব যাত্রীদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধে অবধি ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে সেই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। চম্বার পুলিশ সুপার ভুটুঙ্গুরু জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মৃত বাসযাত্রীদের পরিবারকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি জানিয়েছেন, দরকার হলে আরও বেশি সংখ্যক উদ্ধারকারী দলকে চম্বায় পাঠানো হবে।

```