Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রোগী মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র পিয়ারলেস, ভাঙচুর, চিকিৎসককে মার রোগীর আত্মীয়দের

দ্য ওয়াল ব্যুরো: রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ধুন্ধুমার কলকাতার পিয়ারলেস হাসপাতালে। হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়-পরিজনদের বিরুদ্ধে। আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের অন্য়ান্য রোগীদের মধ্যে। ঘটনায় এখনও পর্যন

রোগী মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র পিয়ারলেস, ভাঙচুর, চিকিৎসককে মার রোগীর আত্মীয়দের

শেষ আপডেট: 11 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ধুন্ধুমার কলকাতার পিয়ারলেস হাসপাতালে। হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়-পরিজনদের বিরুদ্ধে। আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের অন্য়ান্য রোগীদের মধ্যে। ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ৮২ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয় সোমবার সকালে। তিনি সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। রোগীর পরিবারের দাবি, তিনি অনেকটাই সেরে উঠেছিলেন। রবিবারও তাঁকে সুস্থ দেখা গেছে। তাহলে সোমবার এমন ঘটনা ঘটল কী ভাবে? হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এ দিন সকাল থেকেই হাসপাতাল চত্বরে ঝামেলা শুরু করেন রোগীর আত্মীয়েরা। হাসপাতাল কর্মীদের মারধর করা হয়। চিকিৎসকের গায়েও হাত তোলেন তাঁরা। হাসপাতালের এক কর্মীর কথায়, "কয়েকটি ছেলে সকাল থেকেই ঝামেলা করছিল। কম্পিউটার ছুঁড়ে ফেলে দেয় তারা। আমাদের মারতে আসে। মুখে অশ্লীল গালিগালাজ।" পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ এসে রোগীর আত্মীয়দের হাসপাতালের বাইরে নিয়ে যায়। হাসপাতালের ভিতরের পরিবেশ এখনও উত্তপ্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। জরুরি বিভাগে ভর্তি রোগীদের মধ্য়ে আতঙ্ক ছড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীর আত্মীয়দের সঙ্গে অনেক বহিরাগতরাও ভাঙচুর চালিয়েছে। প্রায় ২৫-৩০ জনের একটি দল কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালায় হাসপাতালের ভিতর।  হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```