Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১১০টি কোভিড শয্যা এনআরএস হাসপাতালে, আজ থেকেই শুরু রোগী ভর্তি, আরও একধাপ এগোল রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্ক বাড়ছে রাজ্যজুড়ে। প্রতিদিন হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। প্রায়ই অভিযোগ উঠছে বেড মিলছে না হাসপাতালগুলিতে। এই পরিস্থিতিতে এনআরএস হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ১১০টি নতুন বেড চালু হল। সূত্

১১০টি কোভিড শয্যা এনআরএস হাসপাতালে, আজ থেকেই শুরু রোগী ভর্তি, আরও একধাপ এগোল রাজ্য

শেষ আপডেট: 18 August 2020 14:49

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্ক বাড়ছে রাজ্যজুড়ে। প্রতিদিন হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। প্রায়ই অভিযোগ উঠছে বেড মিলছে না হাসপাতালগুলিতে। এই পরিস্থিতিতে এনআরএস হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ১১০টি নতুন বেড চালু হল। সূত্রের খবর, শহরবাসীকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে সম্প্রতি আরও বেশি তৎপর হয়েছে রাজ্য সরকার। সেই কারণে কয়েক দিন ধরেই আলোচনার পরে আজ, মঙ্গলবার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের চেস্ট ওয়ার্ডের বেশ কিছু শয্যাকে রূপান্তরিত করা হল কোভিড ইউনিটে। হাসপাতাল সূত্রের খবর, এদিন এনআরএস হাসপাতালের চেস্ট ওয়ার্ডের তিনটি ঘরের ১১০টি শয্যাকে কোভিড ইউনিটে রূপান্তর করা হল। বেডগুলিতে থাকছে নন-ইনটেনসিভ ভেন্টিলেশনের ব্যবস্থা। আজ থেকেই শুরু হয়ে গেছে রোগী ভর্তি। উল্লেখ্য, রাজ্যে এই মুহূর্তে ৫৫টি বেসরকারি ও ২৯টি সরকারি করোনা চিকিৎসার হাসপাতাল রয়েছে। বর্তমানে সরকারি হাসপাতালে ইউনিট বেড়ে হল ৩০টি। আইসিইউ-এর সংখ্যা ১২৩৪ ও মোট ৭৯০টি রয়েছে ভেন্টিলেশন।

```