Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কেরলের ১১ মহিলা মিলে আড়াইশো টাকায় টিকিট কেটেছিলেন, লটারিতে জিতলেন ১০ কোটির জ্যাকপট 

দ্য ওয়াল ব্যুরো: হিন্দিতে একটি উক্তি আছে, 'ভগবান যব দেতা হ্যায়, তো ছাপ্পার ফাড়কে দেতা হ্যায় ...'। সত্যি সত্যিই ঝুলি উপুড় করে পেলেন ১১ জন মহিলা। পকেটে ২৫ টাকাও থাকত না। তাঁরাই আজ কোটি টাকার (Lottery Ticket) মালিক। ১১ জন মিলে ২৫০ টাক

কেরলের ১১ মহিলা মিলে আড়াইশো টাকায় টিকিট কেটেছিলেন, লটারিতে জিতলেন ১০ কোটির জ্যাকপট 

শেষ আপডেট: 28 July 2023 10:18

দ্য ওয়াল ব্যুরো: হিন্দিতে একটি উক্তি আছে, 'ভগবান যব দেতা হ্যায়, তো ছাপ্পার ফাড়কে দেতা হ্যায় ...'।

সত্যি সত্যিই ঝুলি উপুড় করে পেলেন ১১ জন মহিলা। পকেটে ২৫ টাকাও থাকত না। তাঁরাই আজ কোটি টাকার (Lottery Ticket) মালিক। ১১ জন মিলে ২৫০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন। আর তার পরেই চমৎকার হয়ে যায়। মনসুন বাম্পারে ১০ কোটির জ্যাকপট (Lottery Ticket) জিতে নেন তাঁরা। প্রথমটা বিশ্বাস হয়নি, কিন্তু পরে দেখেন সত্যিই লটারিতে মেগা প্রাইজ জিতেছেন তাঁরা। 

কেরল হরিথা কর্মা সেনার সদস্য ওই ১১ জন। তাঁরা সবুজ সেনা নামে পরিচিত। এই সংগঠন পুরসভার হয়ে কাজ করে। কেরলের পারাপ্পানানগাড়ি মিউনিসিপ্যালিটির হয়ে কাজ করেন হরিথা কর্মা সেনার মহিলারা। তাঁদের কাজ হল বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক জাতীয় নন-বায়োডিগ্রেডেবল বর্জ্য সংগ্রহ করে সেগুলো রিসাইক্লিং সেন্টারে পাঠানো। এলাকার পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও তাঁদের। 

সংগঠনের প্রধান শিজা বলছেন, এই মহিলারা খুবই অভাবী। সংসার চালাতেই তাঁরা স্বনির্ভর হয়ে কাজ করছেন। এই মহিলাদের কারও পরিবারে অসুস্থ লোকজন রয়েছেন, কারও মেয়ে বা বোনের বিয়ে বাকি, কেউ ঋণের টাকা শোধ করতে ঘটিবাটি বিক্রি করছেন। লটারির জেতা টাকা (Lottery Ticket) তাঁদের সংসারে সুখ আনবে।

আরও পড়ুন: মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে কি ১ হাজার টাকা দেওয়া যাবে? বিধানসভায় প্রশ্ন তৃণমূলের বিধায়কের

‘সংসারে টানাটানি। পকেটে পয়সা ছিল না। কোনওরকম টাকা জোগাড় করে লটারির টিকিট কেটেছিলাম আমরা। মেগা প্রাইজ জিতব তা কল্পনাতেও ছিল না’, বলেছেন সংগঠনের এক সদস্যা রাধা। তিনি বলছেন, পালাক্কাড় এলাকা থেকে লটারির কেটেছিলেন তাঁরা। ১১ জন মিলে কিছু কিছু টাকা দিয়ে ২৫০ টাকা উঠেছিল। ওই টাকা দিয়েই লটারির টিকিট কাটেন তাঁরা। আর তারপরই ভাগ্য ফিরে যায় তাঁদের।


```