Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে উদ্ধার একই পরিবারের ১১টি দেহ

দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিল্লির বুরারিতে একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের ১১ জন সদস্যের মৃতদেহ। রবিবার সকালে বুরারির সন্ত নগরের ২ নম্বর গলির একটি বাড়ি থেকে ১১টি দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, এঁদের মধ্যে ৭ জন মহিলা এবং ৪ জন প

দিল্লিতে উদ্ধার একই পরিবারের ১১টি দেহ

শেষ আপডেট: 1 July 2018 04:06

দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিল্লির বুরারিতে একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের ১১ জন সদস্যের মৃতদেহ। রবিবার সকালে বুরারির সন্ত নগরের ২ নম্বর গলির একটি বাড়ি থেকে ১১টি দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, এঁদের মধ্যে ৭ জন মহিলা এবং ৪ জন পুরুষ ছিলেন। মৃত মহিলাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৭৫ বছর। একই ঘরের মধ্যে থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে কিছু জনকে। বাকিরা মেঝেতে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃতদের চোখে এবং মুখে কাপড় বাঁধা ছিল। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন এই ১১ জন। তবে কী কারণে এই আত্মহত্যা সে বিষয়ে এখনও সঠিক ভাবে কিছু জানা যায়নি। জানা গিয়েছে, নিজেদের দোতলা বড়ির নীচেই একটি মুদির দোকান ছিল ওই পরিবারের। সঙ্গে ছিল প্লাইউডের ব্যবসা। প্রতিদিন সকাল ৬টা তেই খুলে যেত দোকান। কিন্তু রবিবার সকাল সাড়ে সাতটার পরেও দোকান না খোলায় সন্দেহ হয় স্থানীয় এক ব্যক্তির। এরপর বাড়ির ভিতর খোঁজ করতে গিয়ে ওই ব্যক্তিই প্রথম দেখতে পান দেহগুলি। খবর দেওয়া হয় পুলিশে। আপাতত এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

```