Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ার হোটেলে দেহ ব্যবসার নালিশ, মালিক-সহ ১১ জনকে গ্রেফতার করল পুলিশ

হোটেলে দেহ ব্যবসার অভিযোগ। তল্লাশি চালিয়ে এগারোজনকে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ। 

হাওড়ার হোটেলে দেহ ব্যবসার নালিশ, মালিক-সহ ১১ জনকে গ্রেফতার করল পুলিশ

শেষ আপডেট: 22 February 2024 17:15

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হোটেলে দেহ ব্যবসার অভিযোগ। তল্লাশি চালিয়ে এগারোজনকে গ্রেফতার করল সাঁকরাইল থানার পুলিশ। 

সাঁকরাইল থানা এলাকার ধূলাগড়ে ওই হোটেলটিতে নিয়মিত দেহ ব্যবসা চলছে বলে অভিযোগ পায় পুলিশ। তারপর থেকেই শুরু হয় নজরদারি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওই হোটেলে অভিযান চালায় পুলিশ। হোটেল থেকে উদ্ধার করে দুই নাবালিকা সহ বেশ কয়েকজন মহিলাকে। জানা গেছে হোটেলটির মালিক সব্যসাচী ঘোষ আন্দুলের চৌধুরীপাড়ার বাসিন্দা। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হোটেলের ম্যানেজার সহ মোট এগারো জনকে।

পুলিশ জানিয়েছে, ওই হোটেল থেকে দুজন নাবালিকা এবং চারজন প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করা হয়েছে। সাঁকরাইল থানার পুলিশ জানিয়েছে, মালিক ও ম্যানেজার মহিলাদের নিয়ে এসে দীর্ঘদিন ধরে হোটেলে দেহ ব্যবসা চালাত বলে অভিযোগ পেয়েছিলেন। নিয়ে আসা হত নাবালিকাদেরও। দীর্ঘদিন ধরে নজরদারি চালানোর পরেই হানা দেওয়া হয় ওই হোটেলে। অভিযুক্তদের বৃহস্পতিবার হাওড়া আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া মহিলাদের পাঠানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।


```