উত্তর-পূর্বের তিন রাজ্যে ভূমিকম্প, কম্পন বাংলাদেশেও
দ্য ওয়াল ব্যুরো: ফের কম্পন উত্তর-পূর্ব ভারতে। শনিবার রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য। রাত ১১টা নাগাদ কম্পন অনুভূত হয়েছে মিজোরাম, মণিপুর ও অসমে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল মিজোরামের রাজধানী আ
শেষ আপডেট: 9 November 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: ফের কম্পন উত্তর-পূর্ব ভারতে। শনিবার রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য। রাত ১১টা নাগাদ কম্পন অনুভূত হয়েছে মিজোরাম, মণিপুর ও অসমে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল মিজোরামের রাজধানী আইজল। কম্পনের তীব্রতা ধরা পড়েছে রিখটার স্কেলে ৫.৫। রাত পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য ছাড়াও প্রতিবেশী বাংলাদেশ ও মায়ানমারেও এ দিন মৃদু কম্পন অনুভূত হয়। তবে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল সামান্যই। কম্পনমাত্রা ধরা পড়েছে ৫.২ রিখটারের আশপাশে।
গত সেপ্টেম্বরেই ভূমিকম্পে কেঁপে ওঠে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। কম্পনের উৎসস্থল ছিল অসমের বরপেটা জেলা। তা ছাড়াও, গুয়াহাটি, ডিব্রুগড়, তিনসুকিয়া, কোকরাঝাড়-সহ বিস্তীর্ণ অঞ্চলে কেঁপে ওঠে। কম্পন টের পাওয়া যায় মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডেও বেশ কিছু জায়গাতেও।