Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING: গোপালপুর সৈকতে প্রথম ধাক্কা তিতলির, তুমুল ঝড়ে উত্তাল সমুদ্র

দ্য ওয়াল ব্যুরো: সতর্কতা সত্যি করেই ওড়িশার গোপালপুর সৈকতের কাছে আছড়ে পড়ল তিতলি। ওড়িশা এবং অন্ধ্রের পাঁচটি উপকূলীয় রাজ্যে ঝড়ের মুখোমুখি হয়েছেন বাসিন্দারা। সৈকত-সংলগ্ন বহু বাসস্থান ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। ১০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে

BREAKING: গোপালপুর সৈকতে প্রথম ধাক্কা তিতলির, তুমুল ঝড়ে উত্তাল সমুদ্র

শেষ আপডেট: 11 October 2018 01:19

দ্য ওয়াল ব্যুরো: সতর্কতা সত্যি করেই ওড়িশার গোপালপুর সৈকতের কাছে আছড়ে পড়ল তিতলি। ওড়িশা এবং অন্ধ্রের পাঁচটি উপকূলীয় রাজ্যে ঝড়ের মুখোমুখি হয়েছেন বাসিন্দারা। সৈকত-সংলগ্ন বহু বাসস্থান ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। ১০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন সরকারি শিবিরে। বৃহস্পতিবার ভোর ৫:৪০ নাগাদ তিতলি প্রথম ধাক্কা দেয় গোপালপুরে। তিন-চার ঘণ্টা অত্যন্ত খারাপ আবহাওয়া চলবে বলেই সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে সূত্রের খবর, প্রবল ঝোড়ো হাওয়া এবং উত্তাল সমুদ্র ছাড়া এখনও তেমন দুর্যোগ প্রত্যক্ষ করেননি ওড়িশাবাসী। কিন্তু হাওয়ার বেগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আবহবিদরা বলছেন, বঙ্গোপসাগরের উত্তর ভাগ ও ওড়িশার দক্ষিণ উপকূলে সব চেয়ে তীব্র হতে পারে তিতলির আক্রমণ। অন্য দিকে, ওড়িশার দক্ষিণ উপকূলে এর তীব্রতা থাকতে পারে ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার মতো। এর জেরে আরও উত্তাল হতে পারে সমুদ্রও। শুধু তাই নয়, উপকূলবর্তী এলাকায় বন্যা ও ধসের মতো ঘটনাও ঘটতে পারে। বেশি সতর্কতা জারি গঞ্জাম, খুরদা, জগৎসিংপুর ও পুরীতে।

```