শেষ আপডেট: 11 August 2018 12:42
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তরুণী। শেষমেশ, এই ঘটনার পরে গণধর্ষণে দু'জন অভিযুক্তের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এত দিন কেন তা হয়নি, সে নিয়ে কিছু জানানো হয়নি পুলিশের তরফে। অভিযোগকারিণী তরুণীর পরিবারের তরফে জানা গিয়েছে, অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় তরুণী বেশ কিছু দিন ধরেই অবসাদে ছিলেন। চলতি মাসের পাঁচ তারিখে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়।
ধর্ষিতার বাবা এর পরে পুলিশে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, পুলিশে অভিযোগ যাতে না দায়ের করা হয়, সে জন্য অভিযুক্তেরা প্রাণনাশের হুমকিও দিত তাঁর মেয়েকে। তার পরেও প্রাণের ঝুঁকি নিয়ে পুলিশকে জানানো হয় সব।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।