Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেধাতালিকা বিতর্ক যাদবপুরে, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন পার্থ

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রবেশিকা পরীক্ষার মেধাতালিকা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে ইতিমধ্যেই। অভিযোগ উঠেছে অস্বচ্ছতার। বিভ্রান্তি কাটাতে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলতে পারেন বলে জানালেন শিক্ষামন্ত্রী পার

মেধাতালিকা বিতর্ক যাদবপুরে, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন পার্থ

শেষ আপডেট: 11 August 2018 11:10

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রবেশিকা পরীক্ষার মেধাতালিকা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে ইতিমধ্যেই। অভিযোগ উঠেছে অস্বচ্ছতার। বিভ্রান্তি কাটাতে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলতে পারেন বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, উচ্চশিক্ষা দফতরও নজর রাখছে যাদবপুর পরিস্থিতির উপরে। যদিও এখনই এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে চায় না সরকার। বৃহস্পতিবারই ইতিহাসের প্রবেশিকা পরীক্ষার মেধাতালিকা নিয়ে বিতর্কের জেরে খাতা দেখা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী। শুক্রবার তৃণমূল ভবনে তিনি বলেন, "নজর রাখছি। হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলব।"

যাদবপুরের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাতালিকা নিয়ে এমন অস্বচ্ছতার অভিযোগ ওঠা উচিত নয় বলেও মন্তব্য করেন পার্থ। বলেন, "শুধু যাদবপুর নয়, সর্বত্রই ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা উচিত। ভর্তির ক্ষেত্রে মেধাই একমাত্র চাবিকাঠি হওয়া উচিত। যাদবপুরের ইতিহাস নিয়ে যা হল, তা মোটেই সমর্থনযোগ্য নয়।"

কিছু দিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার বদলে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলেছিল রাজ্য সরকার। সরকারি নির্দেশ লাগু করতে গিয়ে পড়ুয়া ও অধ্যাপকদের বিক্ষোভের মুখে পড়েন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা চালু রাখা তথা স্বাধিকারের দাবিতে ১০০ ঘণ্টা অনশনও করেন পড়ুয়ারা। আন্দোলনের মুখে পড়ে, সরে আসতে বাধ্য হয় সরকার।

এর পরে প্রবেশিকার মেধাতালিকা নিয়ে বিতর্কের জেরে পার্থ জানান, প্রবেশিকার দাবিতে যাঁরা আন্দোলন করেছিলেন, তাঁরা এখন কী বলছেন, তিনি জানতে চান। আন্দোলনকারী পড়ুয়ারা অবশ্য এই অভিযোগ ঘিরে নতুন বিক্ষোভের পথে এগোচ্ছে। অধ্যাপকেরাও বলছেন, কোনও অস্বচ্ছতা নেই। প্রত্যেক বারের মতোই দেখা হয়েছে খাতা।


```