Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

৬ কেন্দ্রের উপ নির্বাচনে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু হল টহল

 ৬ কেন্দ্রের উপ নির্বাচনে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু হল টহল

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 October 2024 15:55

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এগুলি হল- মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে ইতিমধ্যে টহলদারি শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর।

এবার ফোর্সের সংখ্যাও বাড়ানো হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, ৬ কেন্দ্রের জন্য প্রথমে ৮৯ কোম্পানি জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কিছু এলাকা থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েনের দাবি উঠেছিল।

এরপরই আরও ১৯ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, তা মঞ্জুর করা হচ্ছে বলে এদিনই রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে অমিত শাহের মন্ত্রক।

৬টি কেন্দ্রের ভোট গণনা হবে ২৩ নভেম্বর। জানা যাচ্ছে, ভোট মিটলেও ভোট গণনা এবং তারপরেও কিছুদিন এলাকায় মোতায়েন থাকবে বাহিনী।

মোট ১০৮ কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে ২৯ কোম্পানি। একইভাবে বিএসএফ ৪০ কোম্পানি, সিআইএসএফ ও আইটিবিপি ১২ কোম্পানি এবং এসএসবি থাকবে ১৩ কোম্পানি।

জানা যাচ্ছে, এই ১০৮ কোম্পানির পাশাপাশি ভোটের সময় থাকবে রাজ্যের বাহিনীও।  বাহিনীর মোতায়েন ও মুভমেন্টের বিষয়ে সমন্বয়ের দায়িত্বে থাকছেন সিআইপিএফ-র ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি বি কে শর্মা।  


```