Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গাসাগরের সমুদ্রতটে উদ্ধার ১০০ কেজির কচ্ছপের মৃতদেহ, জালে জড়িয়ে মৃত্যু বলে অনুমান

গঙ্গাসাগরের সমুদ্রতট থেকে উদ্ধার হয় প্রায় ১০০ কেজি ওজনের একটি মৃত কচ্ছপের দেহ। এই বিরল কচ্ছপটির আকৃতি ও ওজন দেখে বনদপ্তরের আধিকারিকরাও বিস্মিত।

গঙ্গাসাগরের সমুদ্রতটে উদ্ধার ১০০ কেজির কচ্ছপের মৃতদেহ, জালে জড়িয়ে মৃত্যু বলে অনুমান

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 January 2025 22:44

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু গঙ্গাসাগর মেলা। এই পুণ্যস্নানের উৎসব উপলক্ষে চলছে তোড়জোড় প্রস্তুতি। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে গঙ্গাসাগরের সমুদ্রতট থেকে উদ্ধার হয় প্রায় ১০০ কেজি ওজনের একটি মৃত কচ্ছপের দেহ। এই বিরল কচ্ছপটির আকৃতি ও ওজন দেখে বনদপ্তরের আধিকারিকরাও বিস্মিত। তবে কোথা থেকে এবং কীভাবে এটি এখানে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

মৎস্যজীবীদের জালেই কি তবে মৃত্যু?  

স্থানীয়দের অনুমান, সমুদ্রে মৎস্যজীবীদের জালে আটকে পড়েছিল কচ্ছপটি। জালের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় প্রাণীটির। পরে জাল থেকে বের করে সেটিকে সমুদ্রের তটে ফেলে দেওয়া হয়। স্রোতের টানে সেটি ভেসে গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণের ৪ নম্বর গেট সংলগ্ন সমুদ্রচরে এসে পড়ে। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেলার প্রস্তুতির মধ্যেই বহু পুণ্যার্থী ও স্থানীয় মানুষ কচ্ছপটিকে দেখতে ভিড় করেন। 

বনদপ্তরের পদক্ষেপ
  
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ ২৪ পরগনা জেলা বনবিভাগের আধিকারিকরা। কচ্ছপটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে। বনবিভাগ সূত্রে খবর, এই কচ্ছপটি সম্ভবত অলিভ রিডল প্রজাতির। শীতের সময় এই প্রজাতির কচ্ছপ বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় আসে। ভারত, বাংলাদেশ, এবং মায়ানমারের উপকূলীয় অঞ্চলগুলোতে তারা ডিম পাড়তে আসে এবং শীতের শেষে আবার ফিরে যায়। তবে প্রতি বছরই কিছু কচ্ছপ মৎস্যজীবীদের ট্রলারের জালে জড়িয়ে পড়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়। 

অলিভ রিডল প্রজাতি: বিপন্ন এবং সংরক্ষণ প্রয়োজন

বিশ্বজুড়ে অলিভ রিডল প্রজাতির কচ্ছপদের সংখ্যা ক্রমশ কমছে। বঙ্গোপসাগরের উপকূলে শীতকালে এদের আনাগোনা লক্ষ্য করা যায়। তবে মানুষের কার্যকলাপ, বিশেষত মৎস্যজীবীদের জালে আটকে পড়া, উপকূলীয় দূষণ এবং অবৈধ শিকার এদের জীবনের জন্য বড় হুমকি। এ বছরও এমন কিছু ঘটেছে বলে মনে করা হচ্ছে। বনদপ্তরের আধিকারিকদের ধারণা, এই অলিভ রিডল কচ্ছপটিও একই কারণে প্রাণ হারিয়েছে। 

বনদপ্তর ও পরিবেশবিদরা জানিয়েছেন, সমুদ্রতটবর্তী এলাকায় মৎস্যজীবীদের আরও সচেতন হতে হবে। বিশেষত শীতের মরসুমে, যখন এই কচ্ছপেরা ডিম পাড়তে আসে। পাশাপাশি, এই প্রজাতিকে রক্ষা করার জন্য সরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। গঙ্গাসাগর মেলার মতো ঐতিহাসিক অনুষ্ঠানের পাশাপাশি প্রকৃতি রক্ষার দিকেও গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। 


```