Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭০ হাজার টাকা দিয়ে ভালুক শিকারের লাইসেন্স পেলেন ট্রাম্পের ছেলে

দ্য ওয়াল ব্যুরো : আলাস্কার উত্তর-পশ্চিমে সেওয়ার্ড উপদ্বীপে গ্রিজলি ভালুক শিকার করতে চেয়ে আবেদন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে। তিনি অনুমতি পেয়েছেন। শিকারের জন্য তাঁকে জমা দিতে হবে ১ হাজার ডলার বা ৭১ হাজার টাকার কিছু বেশ

৭০ হাজার টাকা দিয়ে ভালুক শিকারের লাইসেন্স পেলেন ট্রাম্পের ছেলে

শেষ আপডেট: 22 February 2020 10:39

দ্য ওয়াল ব্যুরো : আলাস্কার উত্তর-পশ্চিমে সেওয়ার্ড উপদ্বীপে গ্রিজলি ভালুক শিকার করতে চেয়ে আবেদন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে। তিনি অনুমতি পেয়েছেন। শিকারের জন্য তাঁকে জমা দিতে হবে ১ হাজার ডলার বা ৭১ হাজার টাকার কিছু বেশি। শুক্রবার আলাস্কার বন্যপ্রাণী সংরক্ষণ দফতরের প্রধান এডি গ্রাসার একথা জানিয়েছেন। আলাস্কায় নির্দিষ্ট সময় অন্তর সরকার ভালুক ও অন্যান্য বন্যপ্রাণী শিকারের অনুমতি দেয়। যারা শিকারের অনুমতি চেয়ে আবেদন করে তাদের মধ্যে থেকে লটারিতে কয়েকজনকে বেছে নেওয়া হয়। এডি গ্রাসার জানান, প্রতি বছর কয়েক হাজার মানুষ শিকার করার জন্য আবেদনপত্র দেন। শুক্রবার লটারির ফল ঘোষিত হয়েছে। তাতেই দেখা যায়, ভালুক শিকারের অনুমতি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে অতীতেও কানাডা ও আলাস্কায় কয়েকবার শিকার করেছেন। চলতি বছরের শেষেই তিনি আলাস্কায় হরিণ ও হাঁস শিকার করতে যাবেন।

```