Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০০ দিনের কাজ এখনও শুরু হয়নি! আবেদনকারীকে ‘আদালত অবমাননা'র মামলা করার অনুমতি হাইকোর্টের

২০২১ সালে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বাংলায় বন্ধ রয়েছে একশ দিনের কাজ। বিজেপির অভিযোগ, রাজ্য ১০০ দিনের কাজে বিস্তর দুর্নীতি করার কারণেই সংশ্লিষ্ট প্রকল্পে টাকা আটকে রেখেছে কেন্দ্র।

  ১০০ দিনের কাজ এখনও শুরু হয়নি! আবেদনকারীকে ‘আদালত অবমাননা'র মামলা করার অনুমতি হাইকোর্টের

ফাইল ছবি

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 November 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরও কেন্দ্র টাকা না দেওয়ায় বাংলায় চালু হয়নি ১০০ দিনের (100 days of work) প্রকল্পের কাজ। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হল খেতমজুর সংগঠনে। 

এ ব্যাপারে আবেদনকারীদের দাবি মেনে আদালত অবমাননার মামলা (contempt of court case) করার পথ খোলা রাখল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানিতে খেতমজুর সংগঠনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, “আদালতের নির্দেশ দেওয়ার পরও রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প কার্যকর করা হয়নি।”

#rel

এ কথা শুনে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল পর্যবেক্ষণ করেন, “তাহলে আদালত অবমাননার মামলা করুন।” আদালত সূত্রে খবর, তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হতে পারে।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বাংলায় বন্ধ রয়েছে একশ দিনের কাজ। বিজেপির অভিযোগ, রাজ্য ১০০ দিনের কাজে বিস্তর দুর্নীতি করার কারণেই সংশ্লিষ্ট প্রকল্পে টাকা আটকে রেখেছে কেন্দ্র। অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের বক্তব্য, বাংলার ভোটে পরাজিত হওয়ার কারণে প্রতিশোধ হিসেবে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে।

এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা গড়িয়েছিল। ওই মামলাতেই গত মাসে হাইকোর্ট দ্রুত ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। আদালতের বেঁধে দেওয়া সময়সীমাও ইতিমধ্যে অতিক্রান্ত। এখন দেখার মামলার শুনানিতে আদালত কী নির্দেশ দেয়। 


```