Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শহরে ফের সোয়াইন ফ্লুয়ের বলি শিশু, বিক্ষোভে উত্তাল পার্ক সার্কাসের একটি বেসরকারি নার্সিংহোম

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গির পর শহরে সবচেয়ে বড় আতঙ্ক সোয়াইন ফ্লু। গত বছর শহরে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। উনিশের শুরুতে ফের সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এ বার বলি বছর দশেকের শিশু রিসানি গিরি। পার্ক সা

শহরে ফের সোয়াইন ফ্লুয়ের বলি শিশু, বিক্ষোভে উত্তাল পার্ক সার্কাসের একটি বেসরকারি নার্সিংহোম

শেষ আপডেট: 21 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গির পর শহরে সবচেয়ে বড় আতঙ্ক সোয়াইন ফ্লু। গত বছর শহরে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। উনিশের শুরুতে ফের সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এ বার বলি বছর দশেকের শিশু রিসানি গিরি। পার্ক সার্কাসের একটি বেসরকারি নার্সিংহোমে শুক্রবার দুপুরে মৃত্যু হয়েছে তার। ঘটনার পরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের উপর চড়াও হয় শিশুর পরিবারের লোকজন। বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে পৌঁছয় কড়েয়া থানার পুলিশ। জ্বর, কাশি, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার বেলতলা রোডের বাসিন্দা রিসানিকে ১৭ ফেব্রুয়ারি ভর্তি করা হয় হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাখা হয় ভেন্টিলেশনে। আজ বেলার দিকে মৃত্যু হয় তার। শিশুটির পরিবারের দাবি, ভর্তি নেওয়ার পর থেকেই ঠিকভাবে চিকিৎসা হয়নি তার। অভিযোগ, শিশুটিকে দেখতে কোনও বিশেষজ্ঞ ডাক্তার আসেননি। কার্যত বিনা চিকিৎসায় তাকে ফেলে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। পাশাপাশি, শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে কিছু না জানিয়েই মোটা টাকা বিল নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় পুলিশ। তবে শিশুর পরিবারের তোলা সব অভিযোগই অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, এইচ ওয়ান এন ওয়ান সংক্রমণের পাশাপাশি, শিশুটির ফুসফুসের এবং রেচনতন্ত্রের সংক্রমণ দেখা দিয়েছিল। তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে চিকিৎসায় সাড়া দেয়নি শিশুটি। গত বছর ১৯ সেপ্টেম্বর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা সাত বছরের শ্রীতমা রায়ের। দীর্ঘদিন ধরে জ্বর না কমায় তাঁকেও এনে ভর্তি করা হয়েছিল পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল শিশুটিকে। শ্রীতমার মৃত্যুর আগে কলকাতারই বাসিন্দা মধ্যবয়সী এক মহিলাও সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যান।

```