Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

একজনের বিরুদ্ধে যদি ১০ জন জোট বাঁধে, তাহলে শক্তিশালী কে? প্রশ্ন রজনীকান্তের

দ্য ওয়াল ব্যুরো : গত বছরেই ঘোষণা করেছেন, রাজনীতিতে আসছেন। এরপর তিনি বিভিন্ন জায়গায় যা ভাষণ দিয়েছেন, তাতে নানা মহলের ধারণা হয়েছে, বিজেপির সঙ্গে জোট করার লক্ষ্যে এগচ্ছেন তিনি। তামিল সুপারস্টার নিজে এখনও কিছু জানাননি । তবে মঙ্গলবার তাঁর মন্তব্

একজনের বিরুদ্ধে যদি ১০ জন জোট বাঁধে, তাহলে শক্তিশালী কে? প্রশ্ন রজনীকান্তের

শেষ আপডেট: 13 November 2018 10:18

দ্য ওয়াল ব্যুরো : গত বছরেই ঘোষণা করেছেন, রাজনীতিতে আসছেন। এরপর তিনি বিভিন্ন জায়গায় যা ভাষণ দিয়েছেন, তাতে নানা মহলের ধারণা হয়েছে, বিজেপির সঙ্গে জোট করার লক্ষ্যে এগচ্ছেন তিনি। তামিল সুপারস্টার নিজে এখনও কিছু জানাননি । তবে মঙ্গলবার তাঁর মন্তব্য ফের উসকে দিয়েছে জল্পনা । সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে বিভিন্ন দল যে জোট বাঁধছে, সে বিষয়ে তিনি কী ভাবছেন? রজনীকান্ত বলেন, যদি একজনের বিরুদ্ধে ১০ জন জোট বাঁধে তখন বোঝাই যাচ্ছে কে শক্তিশালী। তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বিরোধীদের তুলনায় বেশি শক্তিশালী মনে করেন? তিনি বলেন, আমার পক্ষে এর বেশি কিছু বলা সম্ভব নয়। আপনারা যা বোঝার বুঝে নিন। সোমবার রজনীকান্তকে প্রশ্ন করা হয়, বিরোধীরা তো বলছেন, বিজেপি বিপজ্জনক দল। আপনি কী মনে করেন? তিনি বলেন, বিরোধীরা যদি একথা মনে করে, তাহলে হয়তো কথাটা সত্যি । এদিন তিনি বলেন, বিরোধীরা বলছেন, বিজেপি বিপজ্জনক দল। আমি তেমন মনে করি না । মানুষই ঠিক করবে বিজেপি বিপজ্জনক দল কিনা। বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার কথাও এদিন উড়িয়ে দেন ৬৭ বছরের অভিনেতা। তাঁর বক্তব্য, অনেকে বলে, বিজেপি আমার পিছনে আছে। কিন্তু আমার পিছনে ঈশ্বর ও জনগণ ছাড়া কেউ নেই । আমার রাজনীতি আধ্যাত্মিকতা নির্ভর। তার মূল কথা হল সততা । আধ্যাত্মিকতা নির্ভর রাজনীতির কথা শুনে তামিলনাড়ুর বিরোধী ডিএমকে বলেছে, রজনীকান্ত বিজেপি ও আরএসএসের সমর্থক । তিনি সাম্প্রদায়িক শক্তির সহায়তা নিচ্ছেন । রজনীকান্ত সাম্প্রদায়িক শক্তির সহায়তা নেওয়ার কথা স্বীকার করেননি। কিন্তু সামগ্রিকভাবে বিজেপি সম্পর্কে কোনও মতামত দিতে তিনি নারাজ।  এসম্পর্কে প্রশ্ন করলে বলেছেন, আমি এখনও পুরোপুরি রাজনীতিক হয়ে উঠিনি । আমার পক্ষে মতামত দেওয়া সম্ভব নয় । তবে কিছুদিন আগে তিনি নোটবন্দির সমালোচনা করেছেন। তাঁর কথায়, ওই প্রকল্প ঠিকমতো কার্যকর করা হয়নি । আগে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত ছিল। দুবছর আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিলেন, তখন সমর্থন করেছিলেন রজনীকান্ত । তাঁর মত ছিল, এর ফলে কালো টাকা ও দুর্নীতি বন্ধ হবে । জঙ্গিদের অর্থের যোগানে টান পড়বে ।  কিন্তু দুবছর বাদে বদলে গিয়েছে তাঁর মত । মোদীর আর একটি বিতর্কিত পদক্ষেপ জিএসটি সম্পর্কে রজনীকান্তের মতামত এখনও জানা যায়নি ।  

```