Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজের পুরানো অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রি করছেন? তার আগে খেয়াল রাখুন ১০ টি বিষয়ে

দ্য ওয়াল ব্যুরো : নতুন অ্যান্ড্রয়েড (Android) ফোন কেনার আগে অনেকে পুরানো অ্যান্ড্রয়েড ফোনটি বেচে দেন। কিন্তু তার আগে পুরানো ফোনে জমা থাকা তথ্য (Data) কীভাবে সংরক্ষণ করা যাবে, তা নিয়ে চিন্তায় থাকেন তাঁরা। যাঁরা পুরানো অ্যান্ডয়েড ফোন বিক্রি ক

নিজের পুরানো অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রি করছেন? তার আগে খেয়াল রাখুন ১০ টি বিষয়ে

শেষ আপডেট: 12 February 2022 12:55

দ্য ওয়াল ব্যুরো : নতুন অ্যান্ড্রয়েড (Android) ফোন কেনার আগে অনেকে পুরানো অ্যান্ড্রয়েড ফোনটি বেচে দেন। কিন্তু তার আগে পুরানো ফোনে জমা থাকা তথ্য (Data) কীভাবে সংরক্ষণ করা যাবে, তা নিয়ে চিন্তায় থাকেন তাঁরা। যাঁরা পুরানো অ্যান্ডয়েড ফোন বিক্রি করবেন ভাবছেন, তাঁদের জন্য রইল ১০ টি টিপস (Tips)। কনট্যাক্টসের ব্যাক আপ রাখুন। কনট্যাক্টগুলি যদি ইতিমধ্যে জি-মেল অ্যাকাউন্টে না চলে যায়, তাহলে ম্যানুয়ালিও তার ব্যাক আপ রাখা যায়। সেক্ষেত্রে যে সাইটটির সাহায্য নিতে হবে, তা হল -- https://contacts.google.com/। মেসেজ ও কল রেকর্ডেরও ব্যাক আপ রাখা উচিত। এক্ষত্রে এসএমএস ব্যাক আপ অ্যান্ড রেস্টোর নামের সফটওয়ারের সাহায্য নেওয়া যেতে পারে। তাছাড়া মেসেজগুলিকে গুগল ড্রাইভেও সেভ করে রাখা যেতে পারে। সেখান থেকে নতুন ফোনে মেসেজগুলি নিয়ে আসা যায়। একই অ্যাপ ব্যবহার করে কল রেকর্ডেরও ব্যাক আপ রাখা যায়। ছবি ও ভিডিও-র ব্যাক আপ রাখুন বাইরের কোনও স্টোরেজ ডিভাইসে। সেজন্য গুগল ফটোস, গুগল ড্রাইভ, মাইক্রোসফটের ওয়ানড্রাইভ, ড্রপবক্স এবং অন্যান্য নির্ভরযোগ্য ক্লাউড সার্ভিস ব্যবহার করা যেতে পারে। ফ্যাক্টরি রি-সেটের আগে গুগল অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন। ফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করলে তা সরিয়ে নিন। তার আগে দেখে নিন, সেখানে রাখা তথ্য সুরক্ষিত আছে কিনা। ফোন বিক্রির আগে সিম কার্ডটি খুলে রাখতে ভুলবেন না। হোয়াটস অ্যাপ ব্যাক আপ তৈরি করুন। সেজন্য গুগলে হোয়াটস অ্যাপ সেটিং ব্যবহার করতে পারেন। ইচ্ছা করলে সেই ব্যাক আপে সব ফাইল সেভ নাও করতে পারেন। নতুন ফোনে যখন নতুন করে হোয়াটস অ্যাপ ইনস্টল করবেন, তখন পুরানো চ্যাট রেস্টোর করতে পারবেন। ফ্যাক্টরি রিসেটের আগে পরীক্ষা করে দেখুন, আপনার ফোন এনক্রিপটেড কিনা। এনক্রিপশন থাকলে ফ্যাক্টরি রিসেটের পরে কেউ আপনার ফোনে সংরক্ষিত তথ্যের নাগাল পাবে না। এনক্রিপশনে ব্যাপারে নিঃসন্দেহ হওয়ার পরে সেটিংসে যেতে হবে রিসেট বাটনে। সেখানে সিলেক্ট করতে হবে 'ইরেজ অল ডাটা'। সেক্ষেত্রে স্মার্টফোনে রাখা সব তথ্য মুছে যাবে। পুরানো ফোনটিকে কাপড় দিয়ে মুছে নিন। ফোনের বাক্সে হ্যান্ড সেট ও অ্যাকসেসরিজগুলি রাখুন। এবার স্বচ্ছন্দে ফোনটিকে বিক্রি করা যেতে পারে।

```