Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে ফের বাজ পড়ে মৃত্যু ১০ জনের! দুর্যোগের আতঙ্ক পিছু ছাড়ছে না

দ্য ওয়াল ব্যুরো: বিহারে বজ্রবিদ্যুৎ যেন বিভীষিকা হয়ে দেখা দিচ্ছে। শনিবারও বাজ পড়ে মৃত্যু হল ১০ জনের। এই নিয়ে গত কয়েকদিনে বজ্রবিদ্যুতে (Lightning Death) মৃত্যুর সংখ্যা তিরিশ ছুঁইছুঁই। যা নিয়ে যথেষ্ট উদ্বেগ বেড়েছে মানুষের মধ্যে। জা

বিহারে ফের বাজ পড়ে মৃত্যু ১০ জনের! দুর্যোগের আতঙ্ক পিছু ছাড়ছে না

শেষ আপডেট: 3 July 2022 06:17

দ্য ওয়াল ব্যুরো: বিহারে বজ্রবিদ্যুৎ যেন বিভীষিকা হয়ে দেখা দিচ্ছে। শনিবারও বাজ পড়ে মৃত্যু হল ১০ জনের। এই নিয়ে গত কয়েকদিনে বজ্রবিদ্যুতে (Lightning Death) মৃত্যুর সংখ্যা তিরিশ ছুঁইছুঁই। যা নিয়ে যথেষ্ট উদ্বেগ বেড়েছে মানুষের মধ্যে।

জানা গেছে, শনিবার বিহারের (Bihar) সারান জেলাতে বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে ৬ জনের। পাশাপাশি হাজিপুর, বাঁকা, সিওয়ান ও গোপালগঞ্জে একজন করে মৃত্যু হয়েছে। বিগত কয়েকদিন প্রবল বর্ষণে বাংলার প্রতিবেশী রাজ্যের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। গত ২৪ জুনই এই বাজের কারণে ১৬ জনের মৃত্যু হয়, একইভাবে ২০ জুন প্রাণ হারান ১৭ জন।

অপরদিকে, বন্যা কবলিত অসমেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। বন্যা-পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। এর মধ্যে অসম ও মেঘালয়ের অবস্থা সবচেয়ে খারাপ। মণিপুরের লাগাতার ধসে প্রাণ হারিয়েছেন বহু মানুষ

মণিপুরের নোনে জেলায় মারাংচিং স্টেশনের কাছে বুধবার গভীর রাতে নামা ধসের (Manipur Landslide) জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। তার মধ্যেই ফের এদিন সকালে ধসের খবর সামনে এসেছে।

ভ্যাপসা গরম থেকে মুক্তি, রবিবার দিনভর বৃষ্টি চলবে দক্ষিণে!


```