Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ছুরি হাতে দুই দুষ্কৃতীর অতর্কিত হামলায় কানাডায় মৃত্যু ১০ জনের, আহত বহু!

দ্য ওয়াল ব্যুরো: কানাডায় (Canada) ফের ছুরি (Knife) হাতে আততায়ীর হামলা (attack)। রবিবার কানাডার দু'টি আলাদা জায়গায় ছুরি নিয়ে নাগরিকদের ওপর হামলা চালায় দুজন দুষ্কৃতী। তার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০ জনের (10 dead)। জখম (injured) বহু।

ছুরি হাতে দুই দুষ্কৃতীর অতর্কিত হামলায় কানাডায় মৃত্যু ১০ জনের, আহত বহু!

শেষ আপডেট: 5 September 2022 03:23

দ্য ওয়াল ব্যুরো: কানাডায় (Canada) ফের ছুরি (Knife) হাতে আততায়ীর হামলা (attack)। রবিবার কানাডার দু'টি আলাদা জায়গায় ছুরি নিয়ে নাগরিকদের ওপর হামলা চালায় দুজন দুষ্কৃতী। তার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০ জনের (10 dead)। জখম (injured) বহু।

এখনও পর্যন্ত এই ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। দুজন হামলাকারীদের চিহ্নিত করা গেছে। তারা হল মাইলস স্যান্ডারসন(৩১) এবং ডেমিয়েন(৩০)। জানা গেছে, রবিবার হঠাৎই জেমস স্মিথ ক্রি নেশন এবং সাসকাচুয়ানের ওয়েল্ডনে ছুরি হাতে নাগরিকদের উপর হামলা চালায় মাইলস এবং ডেমিয়েন। তারপরেই কালো রঙের গাড়িতে করে পালিয়ে যায় তারা।

ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জেমস স্মিথ ক্রি নেশনে। সাসকাচুয়ানের বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন নিরাপদ স্থানে থাকেন। অভিযুক্ত দুজনকে খুঁজে বের করতে চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে গোটা দেশে। সীমান্ত লাগোয়া অঞ্চল গুলিকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই।

গোটা ঘটনার নিন্দা সরব হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই হামলাকে ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী।

নাটকের মাঝে মঞ্চেই মৃত্যু ‘হনুমান’-এর, অভিনয় ভেবে তখনও হাততালি দর্শকদের


```