Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাকিবুরের আত্মীয়ের ১০ কোটির গোডাউন! বাদুড়িয়ায় নয়া সম্পত্তির হদিশ

বেড়াচাঁপা ও বাদুড়িয়া রোডের ধারেই রয়েছে এই গোডাউন। যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের আগাপুর এলাকায় চার বিঘা জমির উপরেই গড়ে তোলা হয়েছে এই গোডাউন। গত ছমাস আগে নীল সাদা রং করা হয়েছে সেখানে। ওই গোডাউন এখনও চালু হয়নি। যদিও সেখানে নিরাপত্তারক্ষী রয়েছে।  

বাকিবুরের আত্মীয়ের ১০ কোটির গোডাউন! বাদুড়িয়ায় নয়া সম্পত্তির হদিশ

শেষ আপডেট: 30 October 2023 20:13

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়া ৫ নম্বর ওয়ার্ডে বাকিবুরের রাইস মিলের হদিশ পাওয়ার পরেই এবার মিলল ১০ কোটির গোডাউনের খোঁজ।

বেড়াচাঁপা ও বাদুড়িয়া রোডের ধারেই রয়েছে এই গোডাউন। যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের আগাপুর এলাকায় চার বিঘা জমির উপরেই গড়ে তোলা হয়েছে এই গোডাউন। গত ছমাস আগে নীল সাদা রং করা হয়েছে সেখানে। ওই গোডাউন এখনও চালু হয়নি। যদিও সেখানে নিরাপত্তারক্ষী রয়েছে।  

ঝাঁ চকচকে গোডাউন নিয়ে গ্রামবাসীদের বিস্তর কৌতুল রয়েছে আগে থেকেই। এখানে দু'জন নিরাপত্তারক্ষী রয়েছেন। শিফ্ট অনুযায়ী তাঁরা ডিউটি করেন।  

বাকিবুর এই গোডাউনের মালিক কিনা তা জিজ্ঞেস করলে তাঁরা জানিয়েছেন, এই গোডাউনের মালিকানা রয়েছে মুকুল মণ্ডলের নামে। 

সূত্রের খবর, বাকিবুরের রহমানের এক আত্মীয় হলেন মুকুল মণ্ডল। স্বাভাবিক ভাবেই এই সম্পত্তি বেনামে বাকিবুরের কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। এলাকার বাসিন্দাদের দাবি, এই সম্পত্তির মালিক বাকিবুরের। 

১১ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে রয়েছে বাকিবুর। ইডির তথ্য অনুযায়ী, নামে বেনামে বহু সম্পত্তির কিনেছিল সে। গোডাউনের কেয়ারটেকার জানিয়েছেন, ২০১২-১৩ সালে এই জমি কেনা হয়েছিল। তারপর গোডাউন তৈরি করা হয়। গত ছয় মাস আগে গোডাউনে রঙ করা হয়েছে। এখনও চালু হয়নি।


```