Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওড়িশায় হনুমান জয়ন্তী পালন হবে দেরিতে, তার আগেই মিছিলে পুড়ল গাড়ি, আহত অন্তত ১০

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর সংঘর্ষের পর হনুমান জয়ন্তীতে শান্তিরক্ষার জন্য বাংলার রাস্তায় নেমেছিল কেন্দ্রীয় বাহিনী। তবে পড়শি রাজ্য ওড়িশায় এই হনুমান জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল ওড়িশার (Odisha) সম্ব

ওড়িশায় হনুমান জয়ন্তী পালন হবে দেরিতে, তার আগেই মিছিলে পুড়ল গাড়ি, আহত অন্তত ১০

শেষ আপডেট: 13 April 2023 04:27

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর সংঘর্ষের পর হনুমান জয়ন্তীতে শান্তিরক্ষার জন্য বাংলার রাস্তায় নেমেছিল কেন্দ্রীয় বাহিনী। তবে পড়শি রাজ্য ওড়িশায় এই হনুমান জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল ওড়িশার (Odisha) সম্বলপুর। সাম্প্রদায়িক সংঘর্ষে কমপক্ষে ১০ জন পুলিশ আহত (injured) হয়েছেন। বেশ কিছু গাড়িতে (vehicles) আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।

ওড়িশায় হনুমান জয়ন্তী পালন করা হয় মহাবিষুব সংক্রান্তিতে। চলতি বছরে ১৫ এপ্রিল পালন করা হবে হনুমান জয়ন্তী। উৎসবের আগেই পরিস্থিতি বেগতিক। সূত্রের খবর, হনুমান জয়ন্তীর আগে একটি মোটরবাইক র‍্যালি হয়। মিছিলে প্রায় শতাধিক মানুষ অংশ নেয়৷

মিছিলটি যখন ধনুপল্লী থানার অন্তর্গত ভুদাপাড়া ও সুনাপলি এলাকায় মধ্য দিয়ে যাচ্ছিল তখন সেই মিছিলে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। তারপর উত্তপ্ত হয় পরিস্থিতি। দুই গোষ্ঠীর সংঘর্ষ রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। অনেক গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি একটি অস্থায়ী দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের উপরও আক্রমণ করা হয়। এসপি তপন কে মোহান্তি জানান, এই ঘটনায় এক নারী অফিসার-সহ ১০ জনেরও বেশি পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি বেলাগাম। শহরের সংবেদনশীল স্থানে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আহত পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, অশান্তির পর সম্বলপুর শহরের ছয়টি থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পিওএস মেশিনের উপরে বসানো ক্যামেরা! কার্ডের পিন নিয়ে সাবধান করল সরকার


```