Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ওড়িশায় মিলল পাঁচ জোড়া কাটা হাত, চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো : রবিবার ওড়িশার জাজপুরে মিলল পাঁচ জোড়া কাটা হাত। তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জাজপুরের সুপারিনটেন্ডেন্ট সি এস মিনা বলেছেন, একটি ক্লাবের ভিতরে মেডিক্যাল বক্সের মধ্যে কাটা হাতগুলি রাখা ছিল। ২০০৬ ওই অঞ্চলে প্র

ওড়িশায় মিলল পাঁচ জোড়া কাটা হাত, চাঞ্চল্য

শেষ আপডেট: 19 November 2018 08:18

দ্য ওয়াল ব্যুরো : রবিবার ওড়িশার জাজপুরে মিলল পাঁচ জোড়া কাটা হাত। তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জাজপুরের সুপারিনটেন্ডেন্ট সি এস মিনা বলেছেন, একটি ক্লাবের ভিতরে মেডিক্যাল বক্সের মধ্যে কাটা হাতগুলি রাখা ছিল। ২০০৬ ওই অঞ্চলে প্রস্তাবিত স্টিল প্ল্যান্টের বিরুদ্ধে আদিবাসীরা বিক্ষোভ দেখায়। তাদের ওপরে গুলি চালায় পুলিশ। ১৩ জন মারা যান। স্থানীয় মানুষের সন্দেহ, কাটা হাতগুলি নিহতদের। পুলিশও সেই ধারণা সমর্থন করেছে। পুলিশ সুপার জানিয়েছেন, গুলিতে নিহত পাঁচ আদিবাসীর ময়না তদন্তের সময় ডাক্তাররা পাঁচজনের হাত কেটে নিয়েছিলেন। কারণ দেহগুলি শনাক্ত করার জন্য তাদের আঙুলের ছাপ নেওয়া প্রয়োজন ছিল। কয়েক বছর বাদে হাতগুলি তাদের আত্মীয়দের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু পরিবারগুলি বলে, আগে ডি এন এ টেস্ট করে প্রমাণ করতে হবে হাতগুলি তাদের পরিবারের মৃত সদস্যের। তখন কাটা হাতগুলি একটি মেডিক্যাল বক্সে পুরে ক্লাবের মধ্যে রেখে দেওয়া হয়। শনিবার রাতে কয়েকজন দুষ্কৃতী ক্লাবের জানলা ভেঙে ঢোকে। বাক্সটি বাইরে আনে। হাতগুলো বার করে বাইরে ফেলে রেখে যায়। এলাকায় যাতে আইনশৃঙ্খলার সমস্যা না তৈরি হয়, সেজন্য পুলিশের টহলদার বাহিনী পাঠানো হয়েছে।

```